মানব শরীরের স্বয়ংক্রিয় রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে গবেষণার জন্য চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী
০৩ রা অক্টোবর, ২০১১ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১১ সালের নোবেলজয়ীদের নাম ঘোষণা শুরু হলো ৩ অক্টোবর, ২০১১ থেকে। প্রথমদিন ঘোষণা করা হয়েছে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম।
মানব শরীরের স্বয়ংক্রিয় রোগ প্রতিরোধক ক্ষমতা নিয়ে গবেষণার জন্য যৌথভাবে চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রুস বয়েটলার, লুক্সেমবার্গের জুলস হফম্যান আর কানাডার রালফ স্টাইনমান। তাঁদের গবেষণার সাহায্যে যা বোঝাতে পেরেছেন, তা ক্যানসার, হাঁপানি, রিউমাটয়েড আর্থারাইটিসসহ বেশ কিছু জন্মগত অসুখের প্রতিরোধক গড়ার ক্ষেত্রে সহায়ক হয়ে উঠবে।
উল্লেখ্য, ২০১১ সালের ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের প্রণেতা স্যার আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হবে তাঁদের। পুরস্কারের মোট অর্থ ১০ লাখ আট হাজার মিলিয়ন ইউরো।
আগামী ৪ অক্টোবর পদার্থবিদ্যা, ৫ অক্টোবর রসায়নবিদ্যায়, ৭ অক্টোবর শান্তিতে এবং ১০ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা দেওয়া হবে।
সূত্র ও ছবিঃ ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১১ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঐতিহাসিক ভাবেই মনে হয় এই ভুখন্ড বা এই অঞ্চলের জনগন একটু বেশীই লোভী, আত্নকেন্দ্রিক, আর চরমমাত্রার স্বার্থপর । এবং যুগযুগ ধরে এটা চলমান থাকার কারণে আমাদের রক্তের সাথে মিশে... ...বাকিটুকু পড়ুন

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন