কাকলিকে কথা বলতে দিতে হয়, "কাকলি ক কথা ক"। বাংলাদেশে কোন কাকলির মুখের কথা আজ পর্যন্ত আটকে রাখতে পারেনি, পারবেও না, কারন কাকলির নানা/দাদা-রা ভাষার জন্য যুদ্ধ করেছেন, বাংলা চর্চার জন্য তাদের রক্ত কালি হয়ে আজও বর্ণমালা লিখে চলছে। কিন্তু ....
সাহিত্য ও প্রতিবাদ দুটো জড়িত পরস্পরের স্বার্থে। ঘটনা ও প্রকাশ দুটোকে সাহিত্যিক মেজাজে পরিবেশনের উপর ভাষার মুজিজা ফুটে ওঠে। আমি/আমরা (যারা এ লেখায় মত দিব, হয়তো) আমরা তসলিমা নামের কোন মানবীর সাথে শত্রুতার স্বার্থে জড়িত নই। কিন্তু সাহিত্যকে পর্ণগ্রাফী লেখা বানিয়ে দেশের আম-জনতা আকৃষ্ট করার তো কোন মানে হয না, প্রতিবাদ তো নজরুলের কবিতাতেও ছিল, কই উনি তো কখনও শাড়ী/জামা কাপড় খুলে সাহিত্য রচনা ব্রতী হননি। শূকান্ত তো কখনও ব্যক্তি জীবনের নোংড়ামী/আনন্দ বিলাসকে অর্থ উর্পাজনের হাতিয়ার বানাননি। ব্যক্তি চরিত্র ও তার পতনকে পুঁজি করে অর্থ উপার্জনকে সাহিত্য নাম দিয়ে কখনও বাংলা সাহিত্যকে বদমান করবেন না, প্লিজ।
আমরা অনেক সত্য জানি, অনেক সত্য আমাদের সাথেও ঘটে। দরজা বন্ধ করার পর একজন স্ত্রীর/প্রেমিকার সাথে একজন মানুষের যা ঘটে তা কিন্তু অর্থ উপাজর্নের জন্য লিখলে সাহিত্য হবে না, কিন্তু চটি হবে। তাই চটি কিংবা পর্ণগ্রাফী হবে। তাই সত্য যা দেশের মানুষের কাজে লাগবে, দেশের মানুষের প্রতিনিধি হয়ে কথা বলবে, তা অবশ্যই গ্রহনীয়, পূজোনীয়। অনুরোধ রাজনৈতিক স্বার্থে, বিশেষ মহল সৃর্ষ্টির নেশায়/মোহে সব বইকে বাইবেলের মর্যাদা দিবেন না। মর্যাদা দিতে অবশ্যই তার মধ্যে সাহিত্য-সেবা শব্দটা বিবেচনায় আনবেন। কেন না, তসলিমা আমার বাপের শত্রু নন, কিন্তু আমার দেশের কথা বলতে যেয়ে ধর্মীয় অনুভুতি ও সাহিত্য-সুস্থ্যতা বিচার হওয়া উচিত।এটাকে বিশেষ গোষ্ঠীর ব্যানারে না ফেলে নিরপেক্ষ চিন্তায় সংজ্ঞায়িত করলে, খুশি হব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



