সত্যি, আজ ভাবতেই অবাক লাগে, দেশটা ভরে গেছে দালালী আর ভন্ডামীতে। হিন্দীতে একটা শব্দ আছে "ভারউয়া" যারা বউয়ের টাকায় খায় পড়ে, সবাইকে ভুলে বউ এর তাবেদারী করে তাদের জন্য শব্দ। বাংলাদেশের অবস্থা এখন ঠিক এরকম, সরকারের দালালী করতে এক পা ও পিছে হয় না, আমলা, শিক্ষক, সাংবাদিক ও নির্ভীক সেনাবাহিনী থেকে ভীতুর ডিম পুলিশরা পর্যন্ত। ন্যায় অন্যায় বিচার কেবল খাতা, আর পত্রিকার শিরোনামেই শোভা পায়। শপথে শপথে ভরে গেল ব্যানার আর পত্রিকার পাতা। কিন্তু সত্য বলার ও ন্যায় কাজ করার যাত্রা কেউ-ই শুরু করল না। সঠিক সংবাদ ও দেশপ্রেমে উদ্ধুদ্ধ কর্মকান্ড কেউ-ই চালু করল না, যা হলো তা কেবলি দালালী। আমার পৃথিবীল কোন সম্প্রদায়ের উপর রাগ নেই, কারন তারা স্বার্থপর হতেই পারে, জ্ঞান কম। কিন্তু শিক্ষক সম্প্রদায়, যারা আগামীর কর্ণধর গড়বেন, সেই শিক্ষকরা পর্যন্ত লাল দল নীল দল হিসেবে রাজনীতির দালালী করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় চালূ করছেন, অরাজকতা, নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করছেন, ছাত্র নামের হাতিয়ার। কোটি কোটি টাকার লাভে লক্ষ কোটি টাকার সম্ভাবনাময় গুলোকে ঠেলে দিচ্ছেন মৃত সাগরে। হায়! এ জাতির কি হবে, ....................
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০০৯ দুপুর ২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



