তিনি কখনও বলেন-নি ভালবাসেন মুখ খুলে, কিন্তু
পড়ে যেতে যেতে দেখেছি তার বাড়ানো হাত, টেনে তোলার জন্য
তিনি দাড়িয়ে আছেন স্থির।
তাকে বলতে পারিনি, ভালবাসি, অথবা বুকে জাড়িয়ে ধরিনি আজও
কেউ কাউকে, কিন্তু বুকের ভেতর কেমন জানি, ব্যথা হয়
যখন তার সামান্য কোন, অসুখ কিংবা অসুখের কথা হয়। ঝড় সহ্য করিনি
কারন দুর্গের মত তিনি আগলে রেখেছিলেন আমাদের, অথচ আমরা
তার দুর্গ হবার যোগ্যতা অর্জন করিনি আজও, তাই তার প্রতি
প্রতিনিয়ত শ্রদ্ধায় ঢলে পড়ে সকল অহংকার, তিনি ছিলেন
স্বচ্ছ শিশিরের মত পরিস্কার, পূর্ণ সফেদ ভরা ভালবাসা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



