জুলাই ০৫, বেলা ১.০০ (ডিজিটাল টাইম)
তোমার দেয়া সব নিয়েছি বুক পেতে,
কান্নাগুলো শুনতে দেইনি নিজের কানকেও, রেখেছি বুকে চেপে
তোমার দিকে তাকিয়ে ভিজেছি দুঃখ্যের বৃর্ষ্টিতে, সহেছি জ্বালা সমাজ, দেশ
জগতের, চাইনি বিনিময়ে কিছুই, দিয়েছি প্রেম, শ্রদ্ধা, ভালবাসার সাজ্দা
যতই নিয়েছে কষ্ট পিছু, মাতামের রাগ্ ততই তোমা পানে মস্তক করেছি নিচু
চাই না কোন তাজমহল, না সলোমন ধন-দৌলত, না পরীর আলিঙ্গন
যা তুমি দিয়েছো, লাভে অলাভে (জাগতিক হিসাব)
কেবলি নিয়েছি চোখে, পেটে, মনে গোপনে, প্রকাশ্যে
পলে পলে রেখেছি হাহাকার দাবিয়ে কন্ঠ, করেনি উফ আহ!
তোমার জন্যই রয়েছি পথ চেয়ে, পথে পথে আছাড় খেয়ে,,স্রোত বেয়ে
হে মহান
আর পারি না, পারি না ধরতে বাধের ধৈর্য্য
কেড়ে নাও এ জীবন, মিশিয়ে দাও ঋণগ্রস্থ এ হাড়গুলো, মাটিতে।
অন্য কিছুই তো চাই না, শুধু এ জীবনটাই আর চাই না, ফিরিয়ে নাও। আর না.....
কবেকার কোন কথায় মনটা ভার হয়েছিল। আজ অফিসের অর্ধ-বার্ষিক সভা তাই ব্যস্ততা কাটিয়ে কেবলি উঠলাম। একটা অংক করলাম, এখন গান শুনছি ও লিখছি। মনটা ভাল নেই, চারদিকের ব্যস্ত নগরীর পদচারনায় মুখর এ ব্যস্ত-নগরী, অথচ আমি সেই কবে থেকে একই স্থানে দাড়িয়ে আছি। না আমার কোন গতি হল না। মাঝে মাঝে খুবই মন খারাপ হয়ে যায়। তখন বুঝতে পারিনা, কি করব। আসলে কি বা করার আছে। হয়তো নয়তো আমার মধ্যে সে ধরনের কোন যোগ্যতা নাই। হয়তো আমি তার যোগ্য নই, যা আমি চাচ্ছি। আমার অনেক কিছু ভাল লাগে, যুদ্ধ যুদ্ধ ভাব থাকলেই আনন্দ লাগে। কিন্তু মানুষ সীমাবদ্ধ জীব, তার আচরণ ও শক্তি সীমাবদ্ধতা আছে। আমি যেমন গতকাল ভেবেছিলাম অনেক রাত পর্যন্ত পড়ব। কিন্তু পারিনি। কারন আমার চোখ বন্ধ হয়ে আসছিল। এখনও চোখ বন্ধ হয়ে আসছে। ঘুম আসছে। রাজ্যের ঘুম মনে হয় জোর করে ঢুকে পড়ছে চোখে। ৮ তারিখ পরীক্ষা কিন্তু পড়তে ইচ্ছা করছে না, কি করে পড়ব। আসলে আমার ইচ্ছাগুলোর দাফন বহু আগে হয়েছে। কিন্তু চেহালাম হয়নি বলে রুহুগুলো খাচাঁ ছাড়া পাখির মত লাট খেয়ে বেড়াচ্ছে মহানগরীরর আনাচে কানাচে। আজ হোটেল লেক সোর-এ আমাদেও অনুষ্ঠান বিকাল ৫.০০ টায়। এই হোটেলটার নাম আমার নাম বিশেষ করে মনে থাকে। কারন এখানে মেহেদি চাকরী করে। আজ যদি আমি যাই আমার কেমন জানি গতকাল থেকেই মনে হচ্ছিল, মেহেদির সাথে দেখা হবে। কিন্তু এখন ভারছি ওর যদি সকালের ডিউটি থাকে তবে তো আর দেখা হবে না। আমাদের চিন্তাগুলো কতটা পক্ষপাতিত্ব মুলক। কোন জায়গায় পরিচিত বন্ধু থাকলে তবে সব কিছুর আগে তার কথা মনে আসে। অন্য কোন ভাবনা কাজ করেনা। আমার ক্ষেত্রে এই প্রবনতা একটু বেশিই। হয়তো কবরে যাওয়ার সময়ও এরকম হবে। মনে হবে, পাশের কবরে কোন পরিচিত মানুষ যদি থাকে তবে কতনা ভাল হবে। ( কি আজে বাজে লিখছি, তবুও এখনকার চিন্তা বলে মুছলাম না. কারন এখানে আমি আমার চিন্তা গুলো লিখছি, ভাল মন্দ নাই, কিন্তু কেবল একজন মানুষের মনের যা চিন্তা, বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির উপর মানুষের চিন্তার যে পরিবর্তন আমি তাই ভবিষ্যতের কোন সময়ের জন্য আজকে লিখে রাখছি। হয়তো সত্যিকার চিন্তার প্রতিফলন কেমন হয় দেখার জন্যই এ লেখা)
আমার মা এ মুর্হুত বসে কি করছে ভারছিলাম। হয়তো স্পঞ্চের কোন এ আধ-ছেড়া স্যান্ডেল পরে হাটছে অথবা ঘরে বসে রান্না-বান্না করছে আর আমার ভাগ্নে-ভাগ্নির সাথে চেচাচ্ছে। আমি জানি না, আমার প্রজন্ম আমাকে ক্ষমা করতে পারবে কিনা। আমার নিজেকে আমি কোনদিন ক্ষমা করতে পার কিনা। আসলে আমার অনেক সময় কান্না পায় কিন্তু আমার কান্নাগুলো মন থেকে চোখ পযর্ন্ত এই পথটাই পাড়ি দিতে পারেনা। এ পথটা কি এতই কঠিন। এই পথে কিসের এত বাঁধা। বের হয়ে আসলেই কিন্তু সব শেষ। যে সমস্ত মানুষ সহজে কান্না-কাটি করে চোখ-কান ভাসিয়ে ফেলে তারাই দেখেছি সুখে শান্তিতে থাকে অথচ কোন কষ্ট নিয়ে বাচে না। আর আমি আজীবন কাউকে নিজের অপছন্দের কথাটাও বলতে পারি না।
আমি নিজেকে অনেক সময় নিস্পাপ ভাবতাম। কিন্তু অনেক সময় হিসাব করে দেখি যে, আমার ই ছিল ভুল। কত জায়গায় পদভার রাখতে যেয়ে আমি নিজেকে দোষীদের কাতারেই দাড়ানো দেখতে পাই। আমার ভাই-বোনদের ভবিষ্যত হত্যাকারী হিসেবে আমার নাম প্রথম কাতারে সামিল হবে, যদি কোন আদালত এ প্রশ্ন নিয়ে কোন মামলা করে। তারপরও আশাগুলো আমাকে বাচিঁয়ে রাখে, স্বপ্নগুলোর আমার একমাত্র অস্ত্র। যা দিয়ে আমি জয় করতে চাই আমার এ ব্যর্থতার পরিসর, এ সীমাবদ্ধা আমার।
আশা, আশাই জীবনের চলার চাকা।
স্বপ্নর বাসা। আশা। আশাই তো জীবন
নিরাশার কাজল কাল ঘনঘটা দিয়ে যতকাল রাখবে ঢেকে মুক্তি আকাশ
ততকাল তোমার নেই কোন প্রকাশ। তোমার সমৃদ্ধির বাতাস
তোমার জনপদই মাড়িয়ে দিবে হয়ে বিজলী, কিংবা নিুচাপ। তাই আশারা
আশাদের জন্য জাগিয়ে রাখে আশা, স্বপ্নর বাসা। আশার পেখমে করে জীবনের এই
একটু আধটু হাসা, অল্প হলেও সামান্য সুখে ভাসা। কারও কারও পাওয়া ভালবাসা। আশা।
আমি আসলেই একজন ভাবিষ্ট। ভাবের কদু।
জোটে না মধু,) লেদু, যেন অসাড়। কিছ্ইু হবে না
আমারে দিয়ে, না আমার বান্ধবী আছে, না হবে বিয়ে। তাই আশা।
জীবনের সম্পর্ক গুলো কি মাইনে রাখে। আমার আপনার জীবনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


