দ্য বাল্টিমোর সান (১৩ নভেম্বর ১৯৭১ প্রকাশিত)
ভয়ই পূর্ব পাকিস্তানে একমাত্র আইন
পাটকলের এক যুবক সুপারিনটেনডেন্ট বলল মাত্র ক’ঘন্টা আগে তারা গ্রাম ছেড়ে পালিয়েছে। সেনাবাহিনী গ্রামে ঢোকার পর গ্রামটা জ্বালিয়ে দিয়েছে, এক তরুণ গ্র্যাজুয়েটকে হত্যা করেছে। সেনাবাহিনী কেন এসেছে তাঁর জানা নেই। রাস্তা ধরে আরও এগোবার পর দেখা গেল ছটা গ্রাম পুড়িয়েছে। গেরিলা তৎপরতার প্রতিশোধ হিসেবে ক’জন গ্রামাবাসীকেও হত্যা করেছে।
যখন জিজ্ঞেস করা হল কাজটা ভুলে মুক্তিবাহিনীই করেছে কিনা একথা শোনার পর যেন ব্যক্তিগতভাবে অপমানিত বোধ করেছে—এভাবে এগিয়ে এলো সুপারিনটেন্ডেন্ট এবং একজন স্কুল শিক্ষক।
‘না স্যার, না। পাকবাহিনী, ওরা পাকবাহিনী, পাক বাহিনী।’
পাটকলের সুপারিনটেনডেন্ট বলল, আমাকে পালাতে হয়েছে কারণ সেনাবাহিনী সব শিক্ষিত লোকদের মেরে ফেলছে। যাতে কেউ আর নেতৃত্ব দিতে না পারে। স্কুল শিক্ষক তাঁর কথায় সায় দেয়।
একমত ঢাকার কুটনীতিবিদরাও—যারা সেনাবাহিনীর নির্যাতনের সাক্ষ্য সংগ্রহ করছেন। তারাও মনে করেন দেশের অধ্যাপক, ডাক্তার, আইনজীবী, ছাত্র ও অন্যান্য শিক্ষিত মানুষকে পদ্ধতিগত হত্যা করা হচ্ছে কিংবা কারাগারে নিক্ষেপ করা হচ্ছে।
(১৩ নভেম্বর ১৯৭১ প্রকাশিত)
arts.bdnews24.com
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৬:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


