সমকাল : ৩০ জানুয়ারি ১৯৭২-এ বিহারিদের বিরুদ্ধে মিরপুর অপারেশনে আপনি জড়িত ছিলেন?
মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহীম, বীরপ্রতীক
: ৩০ জানুয়ারির অপারেশনটি দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্ট করেছিল। ২৮ এবং ২৯ জানুয়ারি উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষ নির্দেশ প্রদান করে ভারতীয় বাহিনীর কাছ থেকে দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্টকে মিরপুরের দায়িত্ব বুঝে নিতে হবে। এলাকা চেনার পূর্বে এবং পরিস্থিতি বোঝার পূর্বে এ রকম একটি জায়গার দায়িত্ব বুঝে নেওয়ার প্রক্রিয়া অসম্পূর্ণ। তা সত্ত্বেও তৎকালীন সামরিক বাহিনীর প্রধান জেনারেল আতাউল গনি ওসমানীর কড়া নির্দেশে এটা করা হলো। আমি তখন দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্টের হেডকোয়ার্টারে। রেসকোর্স ময়দানে তাঁবুর নিচে। আর তখনকার একটি কোম্পানি লে. কর্নেল হেলাল মোরশেদের নেতৃত্বে আমরা পাঠালাম মিরপুরে। মেজর মঈনুল হোসেন চৌধুরীও গেলেন মিরপুরে। আমাদের দায়িত্ব এলাকাটি ভারতীয় বাহিনীর কাছ থেকে বুঝে নেওয়া এবং সেখানে অপারেশন পরিচালনা করে অবৈধ অস্ত্র উদ্ধার করা। স্পর্শকাতর একটি পর্যায়।
সমকাল : জহির রায়হান সেখানে কীভাবে গিয়েছিলেন?
ইবরাহীম : ১৯৯৯ সালে প্রকাশিত আমার বই 'সেনাবাহিনীর অভ্যন্তরে ২৮ বছর'-এ আমি এটি লিখেছি। অতঃপর অনেক সাংবাদিক এটার ওপর গবেষণা শুরু করেন। জহির রায়হান সেখানে কীভাবে গেলেন সেটিও লিখেছিলাম। জহির রায়হান ছিলেন অত্যন্ত বিখ্যাত বামপন্থি বুদ্ধিজীবী, সাহিত্যিক শহীদুল্লা কায়সারের ভাই এবং চিত্রপরিচালক। পারিবারিকভাবে তারা অনুমান করেছিলেন যে শহীদুল্লা কায়সারকে বিহারিরা মিরপুরে কোথাও অপহরণ করে লুকিয়ে রেখেছে। তারা অনুরোধ করেছিলেন, ২য় বেঙ্গল যেন শহীদুল্লা কায়সারকে অনুসন্ধানে তাদের সাহায্য করে। ৩০ তারিখ সকালবেলা তাদের পরিবারের ৬-৭ জন লোক মিরপুরে আমার অধিনায়ক মেজর মঈনুল হোসেন চৌধুরীর কাছে উপস্থিত হন। আমি সেখানে ছিলাম, ওসমান হায়দার চৌধুরী নিজামও ছিলেন।
মঈনুল হোসেন চৌধুরী বললেন, সামরিক অপারেশনে এত সিভিলিয়ানকে সঙ্গে রাখা সম্ভব নয়। আপনারা বলেন কে থাকবেন। পারিবারিক সিদ্ধান্ত ছিল, জহির রায়হান সেনাবাহিনীর সঙ্গে থাকবেন। সেনাবাহিনীর অপারেশনের সময় তিনি বিভিন্ন জায়গায় শহীদুল্লা কায়সারকে খোঁজার চেষ্টা করবেন। সেনাবাহিনীর সঙ্গে গিয়ে জহির রায়হার ওখানে শহীদ হয়ে গেলেন। আমাদের সেনাবাহিনীরও ৩৯ জন ওইদিন শহীদ হয়েছিলেন। পুরো নয় মাসের মুক্তিযুদ্ধে এক দিনে এত অধিকসংখ্যক মুক্তিযোদ্ধা আমরা হারাইনি। অথচ মিরপুরে সেটি হলো_ ৩০ জানুয়ারি ১৯৭২-এ।
Click This Link
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


