
সত্যি তোমার কোন তুলনা হয় না
কি দারুণ যত্ন করে ব্যথা দিতে পারো তুমি,
মেঘবালিকা...।
হাসতে হাসতে শানিত ছুরিটা
কখন যে বুকের সীমানা পেরিয়ে গেছে,
ঈশ্বর আর আমি ছাড়া
সে কথা কেউ জানেনি,
সে ব্যথা কেউ বুঝেনি।
পাথর চোখে শুধু চেয়ে দেখলাম
একটি বিশ্বাসের অকাল মৃত্যু।
কি তুমুল এক ঝড়ে
এক একটা স্বপ্নের পতন,
আর তোমার ফিরে যাওয়া ছলনার চোখ
রহস্যাবৃত এক টুকরো হাসির শুন্যে মিলান।
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



