
মেঘ কেটে গেছে বৃষ্টিও এখন আর নেই
সম্মুখে দাড়ানো কৃষ্ণ চোরা পাতার ফাঁক গলে সোনালী রোধ
বেলকনিতে এসে পরেছে।
শেষ বিকেলের আয়ু ফুরিয়ে আসা
টুকরো টুকরো রোদ্দুর কণা গুলো ধিরে ধিরে মিলিয়ে যাচ্ছে
কালোর অতল গহব্বরে।
মনে হয় কত সহস্র বছর পর এমন সন্ধ্যা নামা দেখছি,
কি অপূর্ব মায়াবী এক সন্ধ্যা।
মৃদু বাতাসে হালকা হিমেল হাওয়ায়
এলোমেলো সব ভাবনা গুলো
আবছায়া কি যেন সব বলে যাচ্ছে,
হয়ত তোমারি কথা।
কতদিন দেখিনা আমাকে অবাধ্য করে দেয়া ঐ নীল চোখের যাদু
এক মুহুর্তে সব কষ্ট ভুলিয়ে দেয়া সে টোল পড়া গালের হাসি,
মনে পরতেই বুকের ভেতরটা কেমন ঘুমরে ওঠে।
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



