
এইসব দিন রাত্রি একদিন আবার নতুন করে
মনে করিয়ে দিবে আমাকে।
সম্মূখ দিগন্ত ভরে উঠবে
বিরহি অক্ষরে অক্ষরে।
কত পাঠ, কত তর্যমায়
মনে পড়ে যাবে,
কত স্মৃতি, কত অবহেলার ত্রিশ বসন্ত।
এক গাঢ় নীল কষ্টের বুক চিরে বেরিয়ে আসা
দীর্ঘশ্বাস, অধরা ভালোবাসা
ঘুমরে কাদবে অনাদিকাল।
তখন আর কি বা করার থাকবে ?
হয়ত একটা অদৃশ্য হাত
প্রাণপনে ছুঁতে চেষ্টা করবে,
হাজার বার চিৎকার করে কিছু বলার চেষ্টা করবে,
তাতে আর কি লাভ হবে ?
শূন্যে যার ঘর বসতি
তার সে স্পর্শ, চিৎকার কখনো কি
তোমার অবধি পৌছবে ?
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



