
ভালোবাসতে তোমায় কে বলেছে ?
কই আমি তো কখনো বলিনি, আমি শুধু বলেছি
নীড় হারা এই এই পাখিটাকে,
তোমার আরশীতে একটু খানি ঠাই দিতে ।
এইটুকু আশ্রয় পেলে, এইটুকু ঠিকানা পেলে
পাখা দুটো পুড়িয়ে কাজল করে দিব,
ইচ্ছে করেই উড়ার ক্ষমতা হারাব,
আজন্ম বন্দী হব আঁখিতে ।
আরো বেশি গুটিয়ে নিব নিজেকে,
আরো বেশি গভিরে লুকাবো ।
নশ্বর এই পৃথিবী জানে
এ আমি একান্ত শুধু তোমার’ই হব ।
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



