somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুদকের এত লোভ কেন?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটা নিউজ দেখলাম: অনুসন্ধানের সময়ই দুর্নীতিবাজদের সম্পদ জব্দের সিদ্ধান্ত দুদকের। নিউজের লিঙ্ক: news

মানুষের এত কষ্টের মাথার ঘাম পায়ে ফেলা টাকার প্রতি দুর্নীতি দমন কমিশনের চোখ পড়েছে। তাদের জিহ্বা লক লক করছে টাকার গন্ধে। তারা কী জানেনা যে, এই টাকা গাছে ধরেনা? এই টাকা মানুষ কষ্ট করে আর্ন করে? এর আগেও অর্থমন্ত্রী আবুল মাল মুহিত সাহেব বলেছিলেন, বাংলাদেশে যার এক লাখ টাকা আছে সেই বড়লোক। কষ্ট করে মানুষ দুইটা টাকা ইনকাম করবে, আর আপনারা ক্ষমতার জোরে মানুষের এত কষ্টার্জিত অর্থের উপরে কালো থাবা বসাবেন?

দুদক মানুষের সম্পদ বাজেয়াপ্ত করবে। কোন যুক্তিতে করবে? একজন মানুষের কষ্টার্জিত টাকা কেড়ে নিবে? মামাবাড়ির আবদার নাকি? টাকার অভাবে একজন অসহায় মানুষকে মানবেতর জীবনযাপন করাতে তারা বাধ্য করবে? আর নিজেরা আরাম আয়েশে এসির মধ্যে বাতাস খাবে? পৃথিবীর কোথাও দোষী সাব্যাস্ত হবার আগে কোন মানুষকে শাস্তি দেওয়ার বিধান নেই। এটা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। দুদক নিজেই যদি আইনের লঙ্ঘনকারী হয়, তাহলে মানুষ কার কাছে যাবে?

দুদক বলছে যে, মামলা হলে সম্পদ সাথে সাথে বাজেয়াপ্ত হবে। কারণ হিসেবে মাথামোটা দুদক বলেছে যে, মামলা হলে একজন মানুষ তার সম্পত্তি, টাকা পয়সা বিভিন্ন খাতে ঘুস হিসেবে ব্যবহার করে পুলিশ কিনে, উকিল কিনে, টাকা দিয়ে মামলার রায় বদলায় ফেলে। তাহলে দুদক কী চায় দুদকের পেছনেই সব টাকা ঢালা হোক? দুদক কী তাহলে নিজেই সবার পেটে লাথি মেরে নিজেই টাকাখোর হতে চায় এখন? তাহলে কী দুদক পুলিশ, উকিল এমন সব পেশাজীবিদের পেটে লাথি মারতে চাচ্ছে? মেরে সকল ঘুষের টাকা একাই খেতে চাচ্ছে? এতো দেখি বাঘের ঘরে ঘোঘের বাসা!

এরকম একটা ন্যাক্কারজনক আইনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। সময় থাকতে সকলেই আওয়াজ তুলুন। নিজের সম্পদ বাজেয়াপ্ত হয়ে যাবার আগেই কলম ধরুন।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:৪৪
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×