জলজ আক্ষেপ!
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জলকুমারীর সমগ্র দেহ জুড়ে এখনও লেবু পাতার ঘ্রান! কোনো এক বিষন্ন বরষার জোয়ারের তান্ডব এখনও তার মন জুড়ে। জলকুমারীর চোখের পাপড়িতে এখনও গত শ্রাবণের হাহাকার। ভবঘুরে জোস্নার শিহরন লেগে আছে মনের একোন-ওকোন জুড়ে। এখনও সেই শ্যাওলাজমা ঘাটে জলকুমারী অপেক্ষা করে একা একা। এখনও সে মাটিতে কান পেতে ঘোড়ার খুড়ের আওয়াজ শোনার চেষ্টা করে। জলকুমারী এখনও জলের পাড়ের লেবু-গাছটাকে সযত্নে লালন করে। কাদা জল, শ্রাবণ ঢল আর লেবু পাতার ঘ্রাণে যেন রাজার কুমার পথ খুজে পায়। জলকুমারীর দুচোখে এখনও সেই গত বরষার আবেশ। ঘোড়ার পিঠে চড়া সেই রাজপুত্রকে দেখে তার দুচোখে যে ভীরু চাহনী লেগেছিল, তা এখনও চোখের পাতায় নীরবে বসবাস করে। জলকুমারী এখনও অপেক্ষা করে ঘোড়ার খুড়ের আওয়াজ শোনার জন্য। এ অপেক্ষা বৃথা- সে তার অজানা নয়। তবুও অপেক্ষা এক মুহূর্তের জন্যে থামেনি। আজকাল স্রোতের শব্দে মিলিয়ে যায় জলকুমারীর দীর্ঘশ্বাস। শত যুগের এ অপেক্ষা আর দীর্ঘশ্বাসেরা কখনও তার চোখের জল হয়ে নামেনি। জলের মাঝে যার বাস, তার চোখে জমে থাকা জলের অস্তিত্ব থাকে কি?
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট...
...বাকিটুকু পড়ুনকিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন