১০ আগস্ট বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মবার্ষিকী।
০৮ ই আগস্ট, ২০১১ সকাল ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১০ আগস্ট বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মবার্ষিকী। ১৯২৪ সালে নড়াইলের চিত্রাপাড়ের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা দরিদ্র রাজমিস্ত্রি মেছের আলী।শিল্পী সুলতান ছিলেন মাটি ও মানুষের শিল্পী। তার তুলিতে ফুটে উঠেছে গ্রাম বাংলার মেহনতি মানুষের ছবি। জীবজন্তু নিয়ে গড়ে তুলেছিলেন তার নিজস্ব জগৎ। শিশুদের জন্য গড়ে তোলেন 'শিশুস্বর্গ' নামের একটি আর্ট স্কুল।
অষ্টম শ্রেণীর ছাত্র হয়েও কলকাতা আর্ট কলেজে ভর্তি হওয়ার সুযোগ পান ১৯৪১ সালে, ভর্তি পরীক্ষা্য প্রথমস্থান লাভ করেন। ১৯৪৩ সালে এবতিনি খাকসার আন্দোলনে জড়িয়ে পড়েন। এক বছর পর ১৯৪৪ সালে শিক্ষা জীবনের ইতি টেনে কাশ্মির গিয়ে উপজাতিদের সঙ্গে বসবাস শুরু করেন। ১৯৪৬ সালে কাশ্মিরের সিমলায় হয় তার প্রথম চিত্র প্রদর্শনী। ১৯৪৮ সালে লাহোরে ও ১৯৪৯ সালে করাচির ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশনের চিত্র প্রদর্শনীতে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
১৯৫০ সালে নিউইয়র্কে এক্সচেঞ্জ প্রোগ্রামে ব্রকলিন ইনস্টিটিউট অফ আর্ট প্রতিযোগিতায় অংশ নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। ১৯৪৬ সাল থেকে ১৯৫০ সাল পর্যন্ত ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে প্রায় ২০টি প্রদর্শনীতে অংশ নেন তিনি। ১৯৫৩ সালে তিনি ফের দেশে ফিরে আসেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন