ক্যাফেইনযুক্ত এনার্জি ড্রিঙ্ক (শক্তিবর্ধক পানীয়) পান শিশুদের জন্য বিপজ্জনক হতে পারে। এ কারণে ক্যাফেইযুক্ত এনার্জি ড্রিঙ্ক বিক্রির ব্যাপারে আরো কঠোর বিধি-নিষেধ আরোপের জন্য সরকারের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছে কানাডার প্রথম সারির স্বাস্থ্য বিষয়ক জার্নাল (কানাডিয়ান মেডিকেল এসোসিয়েশন জার্নাল-সিএমএজে)। জার্নালের সাম্প্রতিক সংখ্যার সম্পাদকীয়তে বলা হয়েছে, উচ্চ মাত্রার ক্যাফেইনযুক্ত এনার্জি ড্রিঙ্ক সহজলভ্য হওয়ায় তা তরুণদের জন্য মারাতœক হুমকি।
সিএমএজের জনসংখ্যা ও জনস্বাস্থ্য বিভাগের সম্পাদক ননি ম্যাকডোনাল্ড, সিএমএজের উপসম্পাদক ও বৈজ্ঞানিক সম্পাদক ম্যাথু স্ট্র্যানবুক ও সম্পাদক পল হাবার্ট ওই সম্পাদকীয়ঢটিতে লিখেছেন, ‘ঘুম থেকে স্বাস্থ্যমন্ত্রীর জেগে ওঠার এবং সংশ্লিষ্টদের ক্যাফেইনযুক্ত এনার্জি ড্রিঙ্ক বিক্রির ব্যাপারে সতর্ক করার এখনই সময়’। সম্পাদকীয়তে তারা আরো লিখেছেন, ব্যবসার প্রবণতা ও ভোক্তাদের আচরণ না বদলালে ক্যাফেইনযুক্ত এনার্জি ড্রিঙ্ক বিক্রির ব্যাপারে কঠোর বিধিমালা প্রয়োজন।
উল্লেখ্য উচ্চ মাত্রার ক্যাফেইনযুক্ত পানীয়র অন্যতম উদাহরণ হলো রেড বুল। তবে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের পণ্যের বাজার বিস্তৃত হয়েছে। বর্তমানে বাজারে ক্যাফেইনযুক্ত এনার্জি ড্রিঙ্কের সংখ্যা ও মাত্রা- দুইই বাড়ছে। কোকাকোলার ওয়েব সাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ কোম্পানির ২৫০ মিলিলিটারের এক বোতল কোমল পানীয়তে ২৬ মিলিগ্রাম ক্যাফেইন আছে। অন্যদিকে ৭৫ মিলিলিটারের এক বোতল রকস্টার ‘এনার্জি শট’- এ ক্যাফেইন আছে ২০০ মিলিগ্রাম। আবার ২২৫ মিলিলিটারের রেড বুলে ১১৩ দশমিক ৬ মিলিগ্রাম ক্যাফেইন আছে।
হেলথ কানাডার তথ্য অনুযায়ী, ১০ বছর থেকে ১২ বছর বয়সী শিশুদের এক দিনে ৮৫ মিলিগ্রামের বেশি ক্যাফেইন নেওয়া উচিত নয়। এদিকে স্বাস্থ্যবান প্রাপ্তবয়স্কদেরও দৈনিক ৪০০ মিলিগ্রামের বেশি ক্যাফেইন নেওয়া ঠিক নয়।
সিএমএজের সম্পাদকীয়তে বলা হয়েছে, কম করে হলেও ১০০ মিলিগ্রাম ক্যাফেইন আছে এমন এনার্জি ড্রিঙ্কের বোতলে বিষয়টি উল্লেখ করা ছাড়াও বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তি থাকা উচিত। এছাড়া শিশুরা যাতে এসব উচ্চ মাত্রার ক্যাফেইনযুক্ত এনার্জি ড্রিঙ্কের প্রতি আকৃষ্ট না হয় সে লক্ষ্যে ঝুঁকিপূর্ণ এ শ্রেণীকে লক্ষ্য করে কোনো বিজ্ঞাপনী প্রচারণা চালাতে দেওয়া উচিত নয়।
সম্পাদকীয়তে আরো বলা হয়েছে, সতর্কীকরণ বার্তা আছে এমন ক্যাফেইনযুক্ত এনার্জি ড্রিঙ্ক শিশুদের কাছে বিক্রি করা ঠিক নয়। উচ্চ মাত্রার ক্যাফেইনযুক্ত পানীয় পান করলে অস্থিরতা বৃদ্ধিসহ নিদ্রাহীনতা, অস্থিরতা ও হৃদকম্পন বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


