somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতীয় সংস্কৃতির কাল থাবা : আমাদের ভবিষ্যত প্রজন্ম কে বাঁচাতে হবে

১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংস্কৃতি একটি জাতির বাহ্যিক পরিচয় বহন করে । পৃথিবীর প্রত্যেক জাতি,গোষ্ঠী,সমাজের মাঝে আলাদা আলাদা সংস্কৃতি রয়েছে । একটি জাতি ভাল কি মন্দ তা আমরা বুঝতে পারি তার সংস্কৃতি দেখে । প্রতিটি ব্যাক্তির মাঝে ও সংস্কৃতি রয়েছে, একটি মানুষ তার দেশের সংস্কৃতি তার মাঝে বপন করে আর এটা স্বাভাবিক। ধর্মগত দিক দিয়ে ও মানুষের সংস্কূতিতে পার্থক্য আছে । যেমন - একটি হিন্দু প্রত্যেহ প্রভাতে স্নান করে জল খাবার খেয়ে ঘর থেকে বাহির হয়,আবার অনেকে পূজা অর্চনা ও করে থাকে, আর কর্ম স্থলে গিয়ে ধূপ জালিয়ে নতুন দিন আরম্ভ করে এটা তাদের সংস্কৃতি । আর একটি মুসলিম সুবহে সাদিকে ঘুম হতে ওঠে ওযূ করে নামাজ পড়ে, ঘরে এসে গোসল করে নাশতা খেয়ে কর্মক্ষেত্রে বিসমিল্লাহ্ বলে কাজ আরম্ভ করে । সুতরাং এখানে পার্থক্য বিদ্যমান । আমরা বাংলাদেশী,পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলীম দেশ হিসাবে বেশ পরিচিত,দেশটি একটি স্বাধীন ও মুসলীম দেশ হিসাবে ঐতিহ্য অনেক । আমাদের সংস্কৃতি হবে অবশ্যই নান্দনিক ও সুন্দর । সংস্কৃতি মনা হওয়া ও আমাদের উচিৎ । সংস্কৃতি জাতির প্রাণ।সংস্কৃতি বলতে শুধু বাদ্যযন্ত্র, গান-বাজনা,টেলি ছবি নয় । সংস্কৃতি বলতে রক গান নাচানাচি নয় কিংবা বিপরীত লিঙ্গের সাথে খোলামেলা চলাফেরা নয়। আমার সোনার বাংলাদেশ আমি আমার অস্তিত্ব দিয়ে দেশকে অবশ্যই ভালবাসব । দেশপ্রেম যার নাই সে মানুষ হিসাবে গন্য হয় না । আমার দেশের সংস্কৃতি ই আমার পরিচয় বহন করবে । ভিনদেশী কোন কালচার আমি মোটেও অনুস্নরন করতে পারিনা,এটা লজ্জাকর ও বটে । বর্তমানে আমাদের দেশে প্রতিবেশী দেশ ভারতের ভয়াল নীল থাবায় আচ্ছাদিত । তাদের টেলিভিশন চ্যানেল আমাদের দেশে পারমিট দেয়া হয়েছে যা নিতান্তই ঘৃনার বিষয়, তাদের কালচার আমাদের জন্য ক্যানসারের মত । ভারতীয় নগ্ন ফিল্ম আমাদের দেশের উঠতি বয়সী ছলে-মেয়েদের জন্য অত্যান্ত ভয়ানক বিষয় ,এই ফিল্ম থেকে শেখার চাইতে নষ্টামী শেখাই সহজ । আজকের কচি প্রজন্ম আগামী দিনের সোনালী ভবিষ্যত । এই ছেলে –মেয়ে হতেই সৃষ্টি হতে পারে ; শাহ্ মাখদুম , শহীদ তীতুমীর , হাজী শরিয়ত উল্লাহ্ বা ফজলুল হকের মত জাঁদরেল মহান নেতা । তাদের চরিত্র হবে পাপ ও কুলষ মুক্ত, কিন্তু ভারতীয় এই ফিল্ম যদি হারমেশাই এ দেশে চলতে থাকে তবে দেশের ভবিষ্যত শূন্যের কোঠায় উঠবে । পত্র পত্রিকায় শত শত প্রতিবাদ ও মন্তব্য অহরহ লেখালেখি হচ্ছে, কিন্তু তাতে কোন ফল হচ্ছে না । সরকার এ দিকে ভ্রুক্ষেপ করছে না । আমাদের দেশের টেলিভিশন চ্যানেল তারা মোটেই দেখে না আর আমরা লজ্জাহীনদের মত দেখি কোন বোধগম্য উদদোয় হয় না । বিদেশীর চ্যানেল চাইতে আমাদের দেশের চ্যানেল অনেক মানসম্পন্ন
যা ISO-9000 সনদ পেয়েছে। বিবেকের কাছে প্রশ্ন রাখলেই বুঝা যাবে সভ্যতা কোথায় যাচ্ছে ।

কী দিচ্ছি আমরা আমাদের প্রজন্মকে ? কী শেখাচ্ছি আমরা আমাদের সন্তানদের ? একটি জরিপে দেখা যায় একটি স্কুল পড়ুয়া মেয়ে সপ্তাহে গড়ে ৫০ ঘন্টা ভারতীয় চ্যানেল দেখে । যা তার মনে ভাল কিছু দিতে পারছেনা । আর পাশ্চাত্য ইউরোপীয় দেশের অবস্থা আরো কঠিন । আমি ছবি দেখার বিরুদ্ধে বলব না বললে অনেক পাঠক ই আমাকে মৌলবাদী ভাবতে পারে , যদি ও আনন্দ ও বিনোদনের অবশ্যই প্রয়োজন রয়েছে । এর জন্য আমরা দেশীয় বিনোদন দেখতে পারি যেমন; বাংলা নাটক । আমাদের সন্তানদের দিতে পারি বিনোদন মূলক কার্টুন , বিভিন্ন ডুকুমেন্ট ও গল্প ও কমিকস্,ছোটদের অনুষ্ঠান। আমাদের সচেতনতা ও সঠিক খেয়াল কখনো নোংরা পথে নিতে পারেনা আমাদের সন্তানদের । একটি সুসভ্য মা আগামীতে একটি নৈতিক ও সত্য –সভ্য জাতি উপহার দিতে পারবে,একটি আদর্শ মা একটি অমূল্য সম্পদ । আর একটি আদর্শবান ও সভ্য মেয়েই একটি সৎ চরিত্রের সন্তান দিতে পারে । পশ্চিমা বিশ্বে ঘন্টায় প্রায় ১০০ এর বেশী নারী ধর্ষিত হয়, স্কুল জীবন পার না হতেই ৯৬% মেয়ে তার কুমারীত্ব হারিয়ে ফেলে । সভ্যতা কি একেই বলে ? আমাদের প্রতিবেশী ভারতে শতকরায় ৪৯% বেশী নারী বিয়ের পূর্বে গর্ভপাত ঘটায়। তাদের যৌনরঙ্গ ফিল্ম তাদের ও আমাদের টিন এজ আর দের ধ্বংস করে দিচ্ছে । সরকার আবার নতুন করে ভাতীয় ফিল্ম বাংলাদেশে প্রচারে পারমিট দিয়েছে, কি হবে ? কী শিখবে আগামী প্রজন্ম ? হাজারো প্রতিবাদে কোন সফলতা আসেনি ।

আমার এ লেখায় কোরাপশণ্ বন্ধ হবে না তা জানি, তবে আমাদের উচিৎ খেয়াল রাখা আমাদের সন্তানদের প্রতি, ছোট ভাইদের ও বোনদের প্রতি । তাদের মোবাইল সেটে কি আছে, কোচিংয়ের নামে বোনটি কোথায় যাচ্ছে, কার সাথে বন্ধুত্ব করছে ? সুতরাং বাংলাদেশে ভারতীয় চ্যানেল প্রচার অবশ্যই নিষিদ্ধ করতে হবে । পৃথিবীতে জ্ঞানের জন্য চলচিত্রের আবশ্যিকতা নেই, যদি অতি জীবনধর্মী ও শিক্ষনীয় নান্দনিক, জীবন গঠনমূলক মানুষ্যত্ববোধ উদয়ের ফিল্ম তৈরিতে কোন দ্বিমত আমার নেই । আমার লেখা পড়ে হয়তো অনেকে কঠিন মন্তব্য করতে পারেন । তবে কথাগুলো বাস্তব । এসব আজে বাজে ছবি দেখে প্রায়ই বেশ বিপথে চলে যায় ,মনে মনে রোমান্টিক ভাব নেয় । মনে জন্ম নেয় প্রেম প্রেম ভাব আর এতেই সৃষ্টি হয় নানান অসম্মানের ঘটনা । ধর্ষন , আপত্তিকর ভিডিও , ব্ল্যাকমেইলের মত নানান ঘটনা । সুতরাং ভারতীয় ভয়াবহ নীল থাবা হতে আমাদের সতর্ক থাকতে হবে । মানুষ যা উপভোগ করে দেখে তা বাস্তবে রুপদান করতে চায় । আর এ ভাবেই আমাদের জীবনে প্রভাব ফেলছে হিন্দী সিরিয়াল সমূহ । মানুষের কাজকে বিশেষ করে মেয়েদের কে মেধাশূন্য করে দিচ্ছে । এতে ভাঙ্গন বাড়ছে যৌথ পরিবারে।আর হিংসা পরায়ন হয়ে উঠছে ধীরে ধীরে।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×