somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণতন্ত্র ভুলুণ্ঠিত : ফ্যাসিবাদীদের খপ্পরে দেশ

১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিংশ শতাব্দীর ইতিহাসে ইতালীর একটি কলঙ্কজনক অধ্যায় হল ফ্যাসিবাদ। প্রথম বিশ্বযুদ্ধের পর যে কয়টি মতবাদ রাষ্ট্র পরিচালনার জন্য জন্ম হয়েছে তাদের মধ্যে ফ্যাসিবাদ ছিল অন্যতম। ফ্যাসিবাদের জন্ম হয় ইতালীতে। বেনিটিনি মুসোলীনি এর তত্বগত কাঠামো নির্মান করে একে বাস্তবে রুপদান করেন। ফ্যাসিবাদ কোন দার্শনিক তত্ব নয়,বরং এটি হলো বর্বরতার এক বাহ্যিক প্রকাশ। ফ্যাসিবাদের ইংরেজি শব্দ হলো fascism. লাটিন শব্দ fascia থেকে এসেছে। এ শব্দটির অর্থ হল একবোঝা লাঠির সাথে একটি কুঠার। fascia শব্দটি হলো ঐক্য,সংহতি ও কর্তৃত্বের প্রতিক। বিখ্যাত দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী মরিস ক্রানস্টন এর মতে,ফ্যাসিবাদে হেগেলের অধিবিদ্যামূলক চিন্তাধারা এবং সোরেলর সক্রিয়বাদী মতবাদের সমন্বয় ঘটেছে। তবে ইরেনস্টাইন আরো ব্যাখাসূচক অর্থে বলেন-ফ্যাসিবাদ হলো অন্ধ জাতীয়তাবাদী,জাতিবিদ্বেষী,আগ্রাসী এবং সাম্রাজ্যবাদী উদ্দেশ্যের উপর প্রতিষ্ঠিত একদলীয় সরকার এবং সমাজের এক সামগ্রিকতাবাদী বা সর্বগ্রাসী মতবাদ। এই সজ্ঞা হতে বুঝা যায়,ফ্যাসিবাদ হলো এমন এক ধরণের মতবাদ বা শাসনযন্ত্র যেখানে রাষ্ট্রই সর্বোচ্চময় ক্ষমতার অধিকারী। এখানে মানুষের স্বাধীনতাকে মূল্যায়ন করেনা। গণতন্ত্র বলে কছু থাকেনা। রাষ্ট্রের বাইরে কিছু নেই

বাংলাদেশ আজ এই জঘণ্য ফ্যাসিবাদীদের খপ্পরে পড়ে আক্রান্ত। গণতন্ত্রের লেশমাত্র অবশিষ্ট নেই। মানুষের সকল গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার ক্ষুন্ন করেছে ক্ষমতাসীন কথিত সর্বদলীয় সরকার নামে আওয়ামী সরকার। একনায়তন্ত্রের প্রাচীন মৃত অশুভ প্রেতাত্না আওয়ামীর ঘাড়ে সাওর হয়েছে। গণতন্ত্রের ঠিক উল্টো হচ্ছে একনায়তন্ত্র,প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালী,জার্মানী ও স্পেনে একনায়তন্ত্র জন্ম হয়। একনায়তন্ত্রের যে সকল বৈশিষ্ট্য আছে তা হলো,ব্যক্তি স্বাধীনতা বিরোধী,বল প্রয়োগ,আইন ও বিচার বিভাগর স্বাধীনতা ক্ষুন্ন,মৌলিক অধিকার অস্বীকৃতি,উগ্রজাতীয়তাবাদ,যুদ্ধরাজনীতি,গুপ্তচর বাহিনী গঠন,মিথ্যা প্রচারণা,বিরোধী কণ্ঠরোধ,একদল একনেতা,প্রশাসনিক কঠোরতা ইত্যাদি। আজ বাংলাদেশে এই অগণতান্ত্রিক কর্মকান্ড হামেশাই চলছে। আওয়ামী সরকারের হাতে জিম্মি পুরো দেশ ও সাধারণ জনগণ। গণতন্ত্রের পোশাকে বিরাজ করছে একনায়তন্ত্র।

যদিও পৃথিবীতে একটি সমাদৃত ও জনপ্রিয় শাসন ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। গোটা বিশ্বে গণতন্ত্রের জয়গান,সাম্য,মৈত্রী ও স্বাধীনতার ভিত্তিতে প্রতিষ্ঠিত বলে গণতন্ত্র মানুষের মনে গৌরব ও মর্যাদার আসনে বসেছে। গণতন্ত্রের সজ্ঞায় বলা হয়,যে শাসনব্যস্থায় শাসন ক্ষমতা এক বা মুষ্টিমেয় কিছু লোকের হাতে না থেকে সমগ্র জনসাধারণের হাতে ন্যাস্ত থাকে এবং অধিকাংশ জনগণের মতামত প্রকাশ করার সুযোগ দেওয়া হয় তাকে গণতন্ত্র বলে। এই সজ্ঞায় প্রমানীত হয় গণতন্ত্র এখন বাংলাদেশে নেই। এখন শাসন ক্ষমতা শুধু মুষ্টিময় কিছু লোকের হাতে বন্দী। গণতন্ত্রের মিথ্যে ও অযৌক্তিক বুলি আমরা তাদের মুখে বেমালুম শুনতে পাই। বর্তমান দেশ ফ্যাসিবাদীদের খপ্পরে আক্রান্ত। একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্র সাফল্যের যে শর্ত সমূহ আছে তা অস্বীকার করেছে আওয়ামী সরকার। দেশ আজ কোন পথে? এই নিয়ে সমাজ চিন্তকদের ভাবনার শেষ নেই।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×