একটা সময় হাল হালের তালে চলে,
আর পাল' আরে পালের কাজ তো তখন শেষ!
আপনি কেমন বলুনতো?
পালের কথা এখন' এ ভরা মজলিশে বলছেন!
পালতো পালিয়ে বেচেছে!
প্রকৃত আর কৃত্রিম আজ
সম্মূখ সমরে!
ভট ভট শব্দ' সুশীতল অনুভূতির কঙ্কাল!
আছড়ে বেলাভূমীতে দাগ রেখে যায়।
কান্না কি পাবে না?
দগ দগে ঘা!
মনমাঝীরে যে যেতে চায় যেতে দেনা,
আমার এখনো ফুরোয়নি কান্না!
সৌভাগ্য ক্রমে যে চোখে এসেছে,
তাকে পিড়ি পেতে দাও!
ভালবাসার নিলামে' আপনিও তো ছিলেন।
আর এখন অচেনায় রূপ বদলাবদলী করছেন!
বিধীরে তোমায় যবে চেয়ে না পাই,
বিড়ম্বনার বিকারে প্রত্যহ
মুর্ছা যাই।
বন্ধুরে তুই অন্তত ছেড়ে যাসনা,
সন্তরনে অফুরান জলরাশী আর পারিনা!
ও বন্ধুরে দেহতরী আর চলতে চায় না!
পলকহীন নিরবতা কিছু সময় জুড়ে,
মুখোশ যেটা ভাড়া খেটেছে' এসেছে ফিরে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


