somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফাংশনাল কী (F1-F12) এর ব্যবহার

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, তারা সবাই F1 থেকে F12 এই কী গুলোর সাথে খুবই পরিচিত। এই কী-গুলোকে বলা হয় ফাংশনাল কী? এই কী-গুলোর বিভিন্ন ধরনের ব্যবহার আছে, যার সাথে হয়তো আমরা সবাই পরিচিত নয়।

F1 এর ব্যবহার
এই কী টি সাধারণত সাহায্যকারী কী হিসেবে ব্যবহৃত হয়। যেকোন প্রোগ্রাম চালানোর সময় এই কী প্রেস করা হলে, ওই প্রোগ্রাম এর সাহায্যকারী উইন্ডো খুলবে।

F2 এর ব্যবহার
এই কী টি কোন ফাইল বা ফোল্ডার পুন:নামকরণের জন্য ব্যবহার করা হয়। আপনি যে ফাইল বা ফোল্ডারটি পুন:নামকরণ করতে চান, সেটিকে নির্বাচন করে, এই কী টি চাপলে আপনি ওই ফাইল বা ফোল্ডারটি পুন:নামকরণ করতে পারবেন।
মাইক্রোসফট ওয়ার্ড – এ Alt+Ctrl+F2 চেপে আপনি একটি নতুন ডকুমেন্ড চালু করতে পারবেন। Ctrl+F2 চাপা হলে আপনাকে প্রিন্ট প্রিভিউ দেখানো হবে।

F3 এর ব্যবহার
এই কী সাধারণত সার্চ অপশন টি চালু করার জন্য ব্যবহার করা হয়। আপনি এই কী প্রেস করলে একটি সার্চ উইন্ডো আসবে সেখানে ইচ্ছামত সার্চ করতে পারবেন। অন্যান্য প্রোগ্রামও আপনাকে এই সুযোগ দিতে পারে।

F4 এর ব্যবহার
এই কী ব্যবহার করে আপনি মাইক্রোসফট ওয়ার্ড এ সর্বশেষ কাজটির পুনরাবৃত্তি করতে পারবেন। (২০০০ + শব্দ)। আপনার কম্পিউটারের সকল চালুকৃত প্রোগ্রাম একইসাথে বন্ধ করার জন্য আপনি প্রেস করতে পারেন Alt+F4। আপনার কম্পিউটারের সকল চালুকৃত উইন্ডো বন্ধ করতে আপনি প্রেস করতে পারেন Ctrl+F4।

F5 এর ব্যবহার
এই ১২ টি ফাশংন কী এর মাঝে এই কী-টির সাথেই সবাই বেশি পরিচিত। কারণ এই কী-টি দিয়েই সবাই কম্পিউটারকে সহজেই রিফ্রেশ করতে পারি। এই কী দ্বারা আপনি আপনার ওয়েব ব্রাউজার এর পেজ রিফ্রেশ করতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ড এ এই কী প্রেস করলে খুজে পাবেন “Find, Replace, Go To” এই মেনুটি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এই কী চাপলে স্লাইড শো আরম্ভ হবে।

F6 এর ব্যবহার
ইন্টারনেট ব্রাউজ এর সময় এড্রেস বার এর এড্রেস এডিট করার জন্য এই কী ব্যবহার করতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ড এ কাজ করার সময় আপনি যদি একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করেন, তখন একটিতে কাজ করার সময় যদি অন্যটিতে যাওয়ার প্রযোজন হয় তাহলে শুধু Ctrl+Shift+F6 প্রেস করুন।

F7 এর ব্যবহার
মজিলা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করার সময় এই কী প্রেস করে আপনি “Create Browsing” চালু ও বন্ধ করতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ড এ এই কী-টি প্রেস করলে প্রোগ্রাম আপনার লিখার “Spelling and Grammars” চেক করবে। আপনি যদি Shift+F7 প্রেস করেন তাহলে মাইক্রোসফট ওয়ার্ড এর ডান সাইটে একটি “Research Menu” আসবে।

F8 এর ব্যবহার
আপনি কম্পিউটার চালু করার সময় যদি সেইফ মুডে “Safe Mode” আপনার কম্পিউটারে প্রবেশ করতে চান তাহলে আপনাকে এই কী প্রেস করতে হবে।

F9 এর ব্যবহার
এই কী “Quark 5.0.” এ “Measurement Toolbar” চালু করে।

F10 এর ব্যবহার
এই কী প্রেস করা হলে, তা আপনার চালুকৃত প্রোগ্রাম বা উইন্ডো এর মেনুবার খুজে বের করবে। আপনি যদি Shift+F10 প্রেস করেন, তবে তা আপনার মাউসের ডান বাটনের কাজ করবে। F10 কী আপনাকে Hidden recovery partition এ এক্সেস দিবে। (শুধুমাত্র HP & Sony এর কম্পিউটার সমূহের জন্য)।

F11 এর ব্যবহার
এই কী আপনাকে ওয়েব ব্রাউজ করার সময় আপনার ব্রাউজারকে ফুলস্ক্রিন মুডে নিয়ে যাবে। Ctrl+F11 কী প্রেস করলে আপনি Hidden Recovery Partition এ এক্সেস পাবেন। (ডেল এর কম্পিউটার এর জন্য প্রযোজ্য)।

F12 এর ব্যবহার
এই কী প্রেস করলে মাইক্রোসফট ওয়ার্ডে Save as মেনু ওপেন হয়। Shift+F12 প্রেস করলে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা ডকুমেন্টটি সরাসরি সেভ করা যায়। Ctrl+Shift+F12 প্রেস করলে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের যেকোন ডকুমেন্ট প্রিন্ট করতে পারবেন।

আরও কিছু বিষয় সম্পর্কে জানতে নিচের লিংকগুলো দেখুন:
* উইন্ডোজ কী-বোর্ড এর সকল সর্টকাট কী
* কম্পিউটারের নিরাপত্তায় অদৃশ্য সফটওয়্যার
* পুনরুদ্ধার করুণ ডিলিট হয়ে যাওয়া ডাটা
* ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হবে না
* ভুলে যাওয়া গোপন কোড উদ্ধার
* যেভাবে হ্যাক হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×