নৌবাহিনীর অফিসার পদে আবেদন করার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পদার্থ ও উচ্চতর গণিতসহ বিজ্ঞান বিভাগে জিপিএ ৩.৫০ পেতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের 'ও' লেভেল এবং 'এ' লেভেল উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতসহ সব বিষয়ে নূ্যনতম 'সি' গ্রেড পেতে হবে। অবিবাহিত পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন। ১ জুলাই ২০১৩ তারিখে বয়স সাড়ে ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২৫ বছর। পুরুষ প্রার্থীদের নূ্যনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত ৩২ ইঞ্চি। আর ওজন হতে হবে ৫০ কেজি। মহিলা প্রার্থীদের নূ্যনতম উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত ৩০ ইঞ্চি। ওজন হতে হবে ৪০ কেজি।
আবেদনের প্রক্রিয়া
সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ৩০০ টাকার একটি অফেরতযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট সংগ্রহ করে অনলাইনে অথবা সরাসরি ফরম পূরণ করে জমা দিতে হবে। অনলাইনে আবেদনের জন্য যেতে হবে http://www.joinnavy.mil.bd এই ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ১৪ জানুয়ারি।
প্রয়োজনীয় কাগজপত্র
১. কমিশন-১ (ক) ফরমটি সঠিকভাবে পূরণ করে নির্ধারিত তারিখের মধ্যে জমা দিতে হবে।
২. সম্প্রতি তোলা ৩ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
৩. 'পার্সোনাল ব্রাঞ্চ মিসেলেনিয়াস' ফান্ডের অনুকূলে ক্রয়কৃত ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার জমা দিতে হবে। ৪. প্রাপকের ঠিকানা লিখিত আট টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকিটসহ ফেরত খাম জমা দিতে হবে। খামের সাইজ হবে ১র্০র্ ূর্৪র্ ।
৫. শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র ও মার্কশিটের সত্যায়িত ফটোকপি।
৬. নাগরিক সনদপত্র এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার কাছ থেকে প্রাপ্ত চারিত্রিক সনদপত্রও জমা দিতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
নৌবাহিনীর ক্যাডেট নির্বাচনের প্রক্রিয়া বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হয়। ধাপগুলো হচ্ছে প্রিলিমিনারি, লিখিত পরীক্ষা আইএসএসবি, চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা এবং নৌ-সদর থেকে চূড়ান্ত মনোন্নয়ন ।
প্রাথমিক ধাপ
আবেদনকারীদের আবেদন পরীক্ষা-নিরীক্ষা করে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। স্বাস্থ্য পরীক্ষায় প্রার্থীর বয়স, শারীরিক যোগ্যতা (উচ্চতা, ওজন, বুকের মাপ) ইত্যাদি দেখা হবে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ওই দিনই মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
লিখিত পরীক্ষা
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরে। সময় ১ ঘণ্টা ২৫ মিনিট। পরীক্ষা হবে তিনটি বিষয়ে- আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান। সাধারণত উচ্চ মাধ্যমিক স্তর এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি থেকে প্রশ্ন হয়ে থাকে।
আইএসএসবি
লিখিত পরীক্ষায় টিকবেন যাঁরা, তাঁরা পরবর্তী ধাপ আন্তবাহিনী নির্বাচন পর্ষদে (আইএসএসবি) পরীক্ষায় অংশ নেবেন। আইএসএসবি পরীক্ষা চার দিন ধরে অনুষ্ঠিত হয়। এখানে প্রার্থীদের মনস্তাত্তি্বক, বুদ্ধিমত্তা, শারীরিক দক্ষতা, ব্যক্তিত্ব, বিচারবোধ, উপস্থিত বুদ্ধি, পরিকল্পনা ক্ষমতা, নেতৃত্বের দক্ষতা ইত্যাদি দেখা হয়।
চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা
আইএসএসবি পরীক্ষায় উত্তীর্ণদের বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ডাকা হয়। বাদ যাবে না সার্জিক্যাল ও মেডিসিনের পরীক্ষাও।
চূড়ান্ত মনোনয়ন
চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং নৌ-সদর থেকে মনোনীতরা চট্টগ্রামের নেভাল একাডেমীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেবেন। এরপর দুই বছর প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে 'অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট' পদে যোগ দেবেন।
দৃষ্টি আকর্ষণ: ক্যারিয়ার সংক্রান্ত আরও অসংখ্য ফিচার ও দিক নির্দেশনা দেখতে এখানে ক্লিক করতে পারেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




