somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুকের এ টু জেড (ফেসবুকের জানা অজানা সকল তথ্য রয়েছে)

০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে ফেসবুক খুবই জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট। ফেসবুকের বেশকিছু বিষয় আমরা জানলেও অনেক বিষয়েই অনেকের তেমন কোনো ধারণা নেই। যাদের এসকল বিষয়ে ধারণা নেই তাদের এই পোস্টটি কাজে লাগবে বলে আশা করি।

রেজিস্ট্রেশন করা:
ফেসবুকে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারে। এজন্য http://www.facebook.com সাইটে যান। এবার Sign Up অংশের ফরম পূরণ করে Sign Up বাটনে ক্লিক করুন এবং Security Check এর শব্দদ্বয় লিখে Sign Up বাটনে ক্লিক করলে ফেসবুকের একাউন্ট খোলা হবে। এরপরে ইমেইলে প্রাপ্ত ফেসবুকের মেইলের লিংকে ক্লিক করে ইমেইল ঠিকানা নিশ্চিত করতে হবে।

মোবাইলে ফেসবুক:
ফেসবুকের ভক্তরা চাইলে তাদের GPRS উপযোগী মোবাইলেও ফেসবুক ব্যবহার করতে পারেন। এজন্য m.facebook.com ঢুকে স্বাভাবিকভাবে ইমেইল এবং পাসওয়ার্ড দ্বারা প্রবেশ করতে পারবেন। এর ইমেইল ঠিকানা ছাড়াও মোবাইল নম্বর ব্যবহার করে ফেসবুকে একাউন্ট খোলা যায়। এজন্য m.facebook.com থেকে Need an account? Sign up using your phone here এর here লেখা লিংকে ক্লিক করুন এবং নাম, কান্ট্রি কোডসহ মোবাইল নম্বর, পাওয়ার্ড দিয়ে Sign up করুন। এরপরে ফেসবুক থেকে প্রাপ্ত এসএমএস এর পিন নম্বরট পরবর্র্তী পেজে দিয়ে একাউন্ট সক্রিয় করুন। এই একাউন্ট দ্বারা কম্পিউটারে ব্যবহার করতে চাইলে লগইন করার সময় ইমেইলের স্থলে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দ্বারা লগইন করতে হবে।

মোবাইল দ্বারা একাউন্ট নিশ্চিত করা:
বন্ধুদের যুক্ত করতে গেলে বা অন্য ক্ষেত্রে Security Check ডায়ালগ আসে, যা বেশ বিরক্তিকর। এটা থেকে মুক্তি পেতে Sick of these? এর Verify your account লিংকে ক্লিক করুন তাহলে Confirm Your Phone ডায়ালগ বক্স আসবে। এবার Phone Number: এ আপনার মোবাইল নম্বর লিখে Confirm বাটনে ক্লিক করুন। তাহলে আপনার মোবাইলে ফেসবুক থেকে কোড সম্বলিত ম্যাসেজ আসবে, এখানে উক্ত কোড লিখে Confirm বাটনে ক্লিক করুন। ব্যাস এরপরে আর Security Check ডায়ালগ আসবে না।

বাংলাতে ফেসবুকের ইন্টারফেস:
সম্প্রতি ফেসবুকের ভাষার তালিকায় বাংলা ভাষা যুক্ত করা হয়েছে। ইতিপূর্বে এ্যাপলিকেশন দ্বারা বাংলা ইন্টাফেস দেখা যেতো। বর্তমানে উভয় পদ্ধতিতে বাংলা ইন্টারফেসে ফেসবুক দেখা যাবে।
পদ্ধতি ১) ফেসবুকে লগইন করে Accounts Settings এ যান। এবার Language ট্যাবে গিয়ে Primary Language: অংশে বাংলা নির্বাচন করলে কিছুক্ষণের মধ্যে ফেসবুকের চেহারা বাংলাতে রূপান্তরিত হবে।
পদ্ধতি ২) এজন্য http://www.new.facebook.com/translations ঠিকানাতে যান এবং Allow বাটনে ক্লিক করে এ্যাপলিকেশনটি যুক্ত করুন। এবার Set your language ড্রপডাউন থেকে বাংলা নির্বাচন করুন ব্যস কিছুক্ষণের মধ্যে ফেসবুকের সকল ইন্টারফেস বাংলাতে আসবে।

আরো ইমেইল যুক্ত করা বা পরিবর্তন করা:
ফেসবুক যে ইমেইল দ্বারা রেজিস্ট্রেশন করা হয় এবং পরবর্তিতে উক্ত ইমেইল দ্বারা ফেসবুকে লগইন করতে হয়। কিন্তু আপনি চাইলে উক্ত ইমেইল ঠিকানা পরিবর্তন বা আরো ইমেইল ঠিকানা যুক্ত করতে পারবেন। এজন্য ফেসবুকে লগইন করে Accounts Settings এ যান। এবার Email এর change এ ক্লিক করে New Email: এ নতুন আরেকটি ইমেইল ঠিকানা লিখে Add New Email বাটনে ক্লিক করুন এবং Change Email বক্সে ফেসবুকের বর্তমান পাসওয়ার্ড লিখে Confirm বাটনে ক্লিক করুন। এবার নতুন যুক্ত করা মেইলে কনফার্মেশন মেইল যাবে উক্ত মেইলের লিংকে ক্লিক করে ইমেইল ঠিকানাটি নিশ্চিত করতে হবে। সদ্য যুক্ত করা ইমেইলটি ডিফল্ট হিসাবে থাকবে। এভাবে আরো মেইল ঠিকানা যুক্ত করা যাবে। আগের মেইলটি মুছে ফেলতে চাইলে Accounts Settings এ যান। এবার Email এর change এ ক্লিক করে যে মেইলটি মুছে ফেলতে চান তার ডানের Remove লিংকে ক্লিক করুন এবং ফেসবুকের বর্তমান পাসওয়ার্ড লিখে Confirm বাটনে ক্লিক করুন। ব্যাস আগের মেইলটি ফেসবুক থেকে মুছে যাবে।

আরো বিস্তারিত ও চমকপ্রদ সব তথ্য জানতে এখানে ক্লিক করুন
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×