সা- ৩ নম্বর তারে দ্বিতীয় ফেইড
রে- ৩ নম্বর তারে চতুর্থ ফেইড
গা- ২ নম্বর তারে পঞ্চম ফেইড
মা- ২ নম্বর তারে তৃতীয় ফেইড
পা- ২ নম্বর তারে পঞ্চম ফেইড
ধা- ২ নম্বর তারে ষষ্ঠ ফেইড
নি- ১ নম্বর তারে তৃতীয় ফেইড
ছা- ১ নম্বর তারে পঞ্চম ফেইড
এটি মাঝ ফেইড থেকে অ মাইনরের সারেগামা অনুশীলনের পাশাপাশি আজকের গিটার ক্লাসে আমি আপনাদের গিটার নিয়ে কিছু কথা বলছি। বাজারে দুই ধরনের গিটার পাওয়া যায়। অ্যাকোস্টিক ও ইলেকট্রিক গিটার। ইলেকট্রিক গিটারগুলো এমন, যা ছোঁয়া লাগলেই বাজতে থাকে। আর অ্যাকোস্টিক গিটারটি হাতের জোরে বাজাতে হয়। এ ছাড়া আঙুলের ওপর অনেক সুর নির্ভর করে। অনেকেই বলতে পারেন তবে ইলেকট্রিক গিটারগুলোই কেনা ভালো। আসলে ইলেকট্রিক গিটারে আপনি বুঝতে পারবেন না, সঠিক নিয়মে আপনার আঙুলগুলো পড়ছে কি-না। আপনি যদি ইলেকট্রিক গিটার দিয়ে বাজানোর অভ্যাস করেন, তবে অ্যাকোস্টিক গিটার দিয়ে বাজাতে গেলে অনেক সমস্যার মুখোমুখি হবেন। তাই গিটার শেখার শুরুতে অ্যাকোস্টিক গিটার ব্যবহার করা ভালো। অ্যাকোস্টিক ব্যবহারের ফলে ইলেকট্রিক গিটার বাজাতে অনেক সহজ হয়। গত ক্লাসে আমি আপনাদের মাঝে ফেইড থেকে অ মেজরের সারেগামা দেখিয়েছি। আজ দেখাব অ মাইনরের সারেগামার নোটগুলো। গত ক্লাসে দেখিয়েছি, সারেগামার নোটগুলো মজা করে বাজানোর কিছু কৌশল। একটি বাজাতে যেমন ভালো লাগবে, তেমনি দ্রুত আঙুলগুলোর অনুশীলনও হবে। প্রতিটি নোটকে আপনি একের অধিক আঘাত করতে পারেন। তবে আঘাত করার সময় অবশ্যই লক্ষ রাখবেন, তারগুলো যাতে সুন্দরভাবে বাজে। এ ছাড়া লক্ষ রাখবেন পুরো বিষয়টি যাতে একটি সময়ের মধ্যে হয়। কোনটি আগে কিংবা পরে হলে হবে না। তবে সুর বা তাল থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। এবার সারেগামা বাজানোর আরও একটি কৌশল আপনাদের দেখাচ্ছি। শুরুতে প্রতিটি নোটে একবার করে বাজাবেন। এরপর দুইবার, তিনবার কিংবা চারবার করেও বাজাতে পারেন। চার তারে সারেগামা বাজানোর নিয়ম হলো : সা-রে-গা-মা, রে-গা-মা-পা, গা-মা-পা-ধা, মা-পা-ধা-নি, পা-ধা-নি-সা। এবার যদি উল্টো করে বাজিয়ে ফিরে আসি তবে নোটগুলো হবে : সা-নি-ধা-পা, নি-ধা-পা-মা, ধা-পা-মা-গা, পা-মা-গা-রে, মা-গা-রে-সা। গিটারের এই খেলা সবার কাছেই বেশ ভালো লাগে। এই আঙুলের খেলা যে কতটুকু উপকার তা আপনি লিড গিটার বাজাতে গেলে বুঝতে পারবেন। যত বেশি অনুশীলন করবেন, ততই আপনার জন্য ভালো হবে। গিটারের ক্ষেত্রে টিউনটিও জরুরি একটি বিষয়। যদি আপনার গিটার টিউন সঠিক না থাকে। তবে আপনি গিটার বাজিয়ে আনন্দ পাবেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে, নোটগুলোর সুর আপনি ধরতে পারবেন না। আগামী ক্লাসে আপনাদের গিটার টিউন করার বিষয়গুলো জানাব। তবে এটুকু বলে রাখি, গিটার টিউন করা হয় ওপেন ফেইড, মানে শূন্য ফেইডে। গিটার টিউনের জন্য আপনার দরকার একটি কি-বোর্ড কিংবা হারমোনিয়াম অথবা গিটার টিউনার। বাজারে অনেক গিটার টিউনার কিনতে পাওয়া যায়। একটি গিটার টিউনারের দামও খুব বেশি নয়। আবারও বলছি, একটু ধৈর্য নিয়ে গিটারের ক্লাসগুলো অনুশীলন করুন। অনুশীলনগুলো ঘরে বসে যে কোনো সময় করতে পারেন। খেলা কিংবা আড্ডার একটি সময় গিটারের প্রতি ব্যয় করুন। তবেই দেখবেন গিটার আপনার নেশা হয়ে দাঁড়াবে। হ
দৃষ্টি আকর্ষণ: আগের ১-১০ পর্ব দেখতে এখানে ক্লিক করুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




