somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০ জাতীয় সংসদ নির্বাচনী ভাবনা (আজকের পর্ব: কুড়িগ্রাম ২)

১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট উপজেলার একাংশ নিয়ে গঠিত কুড়িগ্রাম-২ আসন। এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৪১৯ জন। এ মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ২১ জন, নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৯৮ জন। এ আসনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি। জাতীয় পার্টির দুর্গ হিসেবে খ্যাত এ আসনটি বর্তমানে আওয়ামী লীগের দখলে। গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাফর আলী বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হন। দীর্ঘ ৫ বছর ধরে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে চলছে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ। এদিকে দু’ভাগে বিভক্ত জেলা বিএনপিকে কেন্দ্র থেকে এক করে দেয়া হলেও চলছে নিজেদের মধ্যে কোন্দল। তেমনি দায়সারাভাবে চলছে জেলা জাতীয় পার্টির কার্যক্রম। এ অবস্থার মধ্য দিয়ে চলছে কুড়িগ্রামের রাজনীতি। এরই মধ্য দিয়ে আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের চলছে দৌড়ঝাঁপ। চলছে পোস্টার ও বিলবোর্ড প্রদর্শনী এবং পরিচিতি পর্ব।
আওয়ামী লীগ: কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের কমিটি গঠনের জন্য ২০০৩ সালে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এ কমিটি ছিল ৩ বছর মেয়াদি। ২০০৭ সাল থেকে ৫ বছর ধরে বর্তমান জেলা আওয়ামী লীগের দলীয় কার্যক্রম চলছে এই মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে। ফলে নেতৃত্ব বিকাশে দেখা দিয়েছে স্থবিরতা। উদীয়মান ও সম্ভবনাময় তরুণ নেতাদের দলে স্থান না হওয়ায় তারা হতাশ হয়ে পড়েছেন। অথচ গত সংসদ নির্বাচনে কুড়িগ্রামে জাতীয় পার্টির দুর্গ ভেঙে দুটি আসনে আওয়ামী লীগ জয়লাভ করে। বিপুল ভোটে আসন দুটিতে নির্বাচিত হয়ে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছিল তা এখন থিতিয়ে গেছে। তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম অনেকটা স্থবির হয়ে আছে। কুড়িগ্রাম সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী ঢাকা থেকে কুড়িগ্রামে এলেই দল নড়েচড়ে। আর বাদবাকি সময় দলীয় কার্যক্রম নেই বলেই চলে।
দলের বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, জেলা আওয়ামী লীগের সদ্য পদত্যাগকারী সভাপতি মেজর জেনারেল (অব.) আমসা-আ-আমিন ২০০৩ সালে কাউন্সিলে সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। তার সঙ্গে নিষ্ক্রিয় হয়ে পড়ে তার সমর্থক ও নেতাকর্মীরা। সৃষ্টি হয় স্থায়ী গ্রুপিংয়ের। তবে সংসদ নির্বাচন এবং পরে মহাজোটের এমপি হুসেইন মুহম্মদ এরশাদের ছেড়ে দেয়া আসনে উপ-নির্বাচনে মনোনয়ন না দেয়ায় দলে আমসা-আ-আমিন নিষ্ক্রিয় হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি ছিলেন অনুপস্থিত। তিনি দেশের বাইরে ও ঢাকায় ব্যবসা-বাণিজ্য এবং ব্যক্তিগত কাজ নিয়ে ছিলেন ব্যস্ত। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলায় বিদ্রোহী প্রার্থী আবদুল করিম মধু ও পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী আবদুল জলিলকে তিনি প্রকাশ্যে সমর্থন করায় দলের নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে ভোট দেন। আর এতে লাভবান হয় জাতীয় পার্টি ও বিএনপি প্রার্থী। বিদ্রোহের কারণে দলের সমর্থিত প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচনে আমিনুল ইসলাম মণ্ডল ও পৌর নির্বাচনে কাজিউল ইসলাম পরাজিত হন । মূলত দলীয় কার্যক্রম যতটুকু সচল থাকছে তা সাধারণ সম্পাদক জাফর আলী এমপির কারণে। তিনি সংসদ চলাকালীন সময় বাদে অধিকাংশ সময় কুড়িগ্রামে অবস্থান করেন। ফলে তার অবস্থানকালে দলীয় কার্যক্রম চলমান থাকে। মেজর জেনারেল (অব.) আমসা আমিনকে সরকার জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেয়ায় তার সমর্থকরা ক্রমেই চাঙ্গা হয়ে ওঠে। শুরু হয় বিভিন্ন কর্মসূচি পালন। তিনি সমপ্রতি সভাপতি পদ থেকে পদত্যাগ করায় তার অনুসারী নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েন। তবে আওয়ামী লীগ থেকে এ আসনে এবারও মনোনয়ন প্রত্যাশী বর্তমান এমপি জাফর আলী। তিনি নির্বাচনের সময় যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তার অধিকাংশ সমাপ্ত করেছেন। এছাড়া অনেক প্রতিশ্রুতির কাজ চলমান রয়েছে।
জাফর আলী এমপি দলের সাধারণ সম্পাদক হলেও তিনি দলীয় কার্যক্রম চাঙ্গা রেখেছেন তার নির্বাচনী এলাকা কুড়িগ্রাম-২ আসনে (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট)। কিন্তু বাকি উপজেলাগুলোতে তার দলীয় কার্যক্রম নেই। তিনি দলের একক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য গ্রুপিংকে কাজে লাগিয়ে দল পরিচালনা করছেন। এজন্যই তিনি কাউন্সিলের পথে এগোচ্ছেন না। এছাড়া নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা জানান, বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিক, যারা ’৭৫ পরবর্তী সময়ে দলকে সুসংগঠিত করার জন্য ত্যাগী নেতা হিসেবে কাজ করেছেন তাদের আজ মূল্যায়ন করা হচ্ছে না। এছাড়া সাধারণ সম্পাদকের আস্থাভাজন হয়েছেন কিছু নব্য আওয়ামী লীগার।
বিএনপি: বিএনপি’র কাউন্সিলের পর থেকে দুটি গ্রুপে বিভক্ত হলেও গ্রুপিং বড় আকার ধারণ করে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে। কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান রানা নেতৃত্ব দেন একটি গ্রুপের। অপর গ্রুপের নেতৃত্ব দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক। সাধারণ সম্পাদকের গ্রুপে রয়েছেন জেলা বিএনপির সভাপতি তাসভিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক পৌর মেয়র নুর ইসলাম নুরু, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদসহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের একটি অংশ। অপরদিকে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিকের গ্রুপে রয়েছেন সহ-সভাপতি মোস্তাফিজার রহমান, শফিকুল ইসলাম বেবুুসহ জেলা বিএনপি, যুবদল, পৌর বিএনপি ও ছাত্রদলের একটি অংশ। বিএনপি থেকে পৌর নির্বাচনে প্রার্থী হয়েছিলেন আবু বকর সিদ্দিক ও নুর ইসলাম নুরু। নির্বাচন থেকে শুরু হয় বিএনপির প্রকাশ্য দুটি গ্রুপ। সাধারণ সম্পাদক গ্রুপ দলীয় কার্যক্রম পরিচালনা করেন পুরাতন পোস্ট অফিসপাড়াস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে। অপরদিকে জেলা বিএনপির সিনিয়র-সহ সভাপতি আবু বকর সিদ্দিকের গ্রুপ দলীয় কার্যক্রম পরিচালনা করেন ঘোষপাড়াস্থ পৌর বিএনপি’র কার্যালয়ে। কেন্দ্র ঘোষিত বিভিন্ন কর্মসূচি পালন করা হয় আলাদা আলাদাভাবে। তারপর শুরু হয় পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে জয়ী হন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক নুর ইসলাম নুরু। এরপর বিএনপি’র মধ্যে শুরু হয়ে যায় কাদা ছোড়াছুড়ি। উভয় গ্রুপ হয়ে ওঠে মারমুখী। এ অবস্থায় চলতে থাকে কুড়িগ্রামে বিএনপির রাজনীতি। সমপ্রতি উভয় গ্রুপকে তলব করা হয় ঢাকায়। সেখানে সব বিভেদ ভুলে কোলাকুলি করে এক করে দেয়া হয়। সেই সঙ্গে দলকে শক্তিশালী ও দলীয় কর্মসূচিতে একসঙ্গে কাজ করার নির্দেশ দেয়া হয়। তারপর থেকে দলীয় কর্মসূচিগুলোতে একসঙ্গে দেখা যায় উভয় গ্রুপের অংশগ্রহণ। একসঙ্গেই চলছে মিছিল মিটিং ও আন্দোলন। কিন্তু উভয় গ্রুপের মধ্যে রয়ে গেছে কোন্দল। একাধিক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, কেন্দ্র ঘোষিত কিংবা দলীয় কোন কর্মসূচিতে দেখা যায় না দলের সভাপতি তাসভিরুল ইসলামকে। অধিকাংশ সময় তিনি থাকেন ঢাকায়। তবে আগামী নির্বাচনের মনোনয়ন নিয়ে এখনই শুরু হয়েছে নানা মেরুকরণ। দলের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ কুড়িগ্রাম-২ আসনের মনোনয়ন পাওয়ার জন্য মাঠপর্যায়ে ব্যাপক তৎপরতা শুরু করেছেন। তিনি চালাচ্ছেন গ্রামে গ্রামে সভা, মিটিং ও গণসংযোগ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা ও কুড়িগ্রাম পৌরসভার মেয়র নুর ইসলাম নুরুসহ দলের একটি বৃহৎ অংশ তাকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন। মনোনয়নের লক্ষ্যে কোমর বেঁধে মাঠে নেমেছেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। প্রার্থী হিসেবে কাজ শুরু করেছেন সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক ও জেলা বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান। তবে দলের একটি অংশ চায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী এ আসনে যেন প্রার্থী হন। তাদের মতে, আওয়ামী লীগের বর্তমান এমপি জাফর আলী ও জাপার সম্ভাব্য প্রার্থী তাজুল ইসলাম চৌধুরীকে হারানোর মতো জনপ্রিয় জেলা পর্যায়ের কোন নেতা নেই। অপরদিকে সমর্থকরা জানিয়েছেন, আন্দোলন ও সংগঠনের মাধ্যমে এলাকার মানুষের সঙ্গে যার নিবিড় সম্পর্ক গড়ে ওঠে, এমন নেতাকেই মনোনয়ন দেয়া উচিত।
জাতীয় পার্টি: জাতীয় পার্টির দুর্গ হিসাবে খ্যাত কুড়িগ্রামে দলের কার্যক্রমে গতি নেই। দীর্ঘ চার বছর ধরে জেলা জাতীয় পার্টি চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। সেই আহ্বায়ক কমিটিতে আনা হয় পরিবর্তন। দলের এরকম অবস্থার কারণে ইতিমধ্যে জাপার অনেক নেতাকর্মী বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। বাকি নেতাকর্মী ও সমর্থকরা দলের কোন কার্যক্রম না থাকায় হতাশ হয়ে পড়েছেন।
জেলা জাপার আহ্বায়ক কমিটিতে মেজর (অব.) আবদুস সালাম আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিনকে সদস্য সচিব করে ২০০৮ সালে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কিন্তু ২০০৯ সালে আহ্বায়ক মেজর (অব.) আবদুস সালাম দল থেকে পদত্যাগ করেন। পরে কেন্দ্র থেকে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক তাজুল ইসলাম চৌধুরীকে কুড়িগ্রাম জাতীয় পার্টির সমন্বয় কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। তারপর কোন কাউন্সিল বা পূর্ণাঙ্গ কমিটি গঠনে উদ্যোগ নেয়া হয়নি।
জাতীয় পার্টি থেকে আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হলেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও জেলা সমন্বয়কারী তাজুল ইসলাম চৌধুরী, জেলা কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন। এছাড়া সাবেক বিমান কর্মকর্তা ও সাবেক জেলা আহ্বায়ক মেজর (অব.) আবদুস সালাম।

দৃষ্টি আকর্ষণ: এ রকম আরও বেশ কিছু নির্বাচনী আসন ও নির্বাচন সংশ্লিষ্ট সংবাদ সম্পর্কে জানতে এখানে ক্লিক করতে পারেন
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×