somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাইমারি স্কুলে জানুয়ারি থেকে চালু হচ্ছে শিশু শ্রেণী, বাস্তবায়নে শঙ্কা অভিভাবকদের

০৩ রা অক্টোবর, ২০১০ রাত ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জনবল বাড়ানোর জন্য সরকার মহতি উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু জনপ্রশাসনে থাকা কতিপয় কর্মকর্তা কর্মচারীদের অসৎ কার্যক্রমের কাছে সরকারের সে উদ্যোগ ভেস্তে যাওয়ার শঙ্কা করছেন অনেকেই। সম্প্রতি প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এই বিষয়টি পরিস্কার হয়ে গেছে। ফলে সব শিশুর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার যে মহতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা বাস্তবায়ন দুঃসাধ্য হয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে আগামী জানুয়ারি মাস থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণী নামে আরেকটি শ্রেণী চালু করা হবে। এজন্য সারাদেশের প্রায় ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়ে একজন করে নতুন শিক্ষক নিয়োগ করা হবে। এছাড়া স্কুল গুলোতে অফিস সহকারীর পর্যায়ে একজন ও আরেকজন এমএলএসএস নিয়োগের প্রস্তাব করা হয়েছে। এছাড়া দুর্গম এলাকায় পুল গঠন করে আরো ২০ হাজার খন্ডকালীন শিক্ষক নিয়োগ করা হবে। সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে প্রাথমিক শিক্ষাকে গণমুখী করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর একান্ত ইচ্ছায় প্রাথমিক শিক্ষায় এসব যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
কিন্তু সরকারি এসব উদ্যোগের সফলতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। প্রথমেই নিয়োগ বাণিজ্য’র কারণে সরকারের এই উদ্যোগ ভেস্তে যাবে বলে জানিয়েছেন অনেকে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা থেকে শুরু করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তাদের দুর্নীতির কারণে এই আশঙ্কা তাদের। যদিও সুষ্ঠু শিক্ষা প্রদানের জন্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বাসা-বাড়ির পার্শ্ববর্তী স্কুলে নিয়োগ প্রদানের কথা। কিন্তু উপজেলা শিক্ষা অফিসারদের অনিয়ম আর বিশৃঙ্খলার কারণে সেই সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত হন নতুন শিক্ষকরা। সম্প্রতি সিলেটে নিয়োগ দেওয়া প্রাথমিক শিক্ষকরা এমন অনিয়ম আর বিড়ম্বনার শিকার হয়েছেন। এছাড়া ও শিক্ষা অফিসগুলোতে নিয়োগ নিয়ে চলে টাকা হরিলুট। অনেকে ঘুষ প্রদানে ব্যর্থ হয়ে বল প্রয়োগের সাহায্য নেন। অনেকে আবার ক্ষমতাসীন দলের নেতাদের ব্যবহার করে বিনা ঘুষে পছন্দের জায়গায় পোষ্টিং নেন।
সরকার দেশের প্রাথমিক শিক্ষাকে মান সম্মত করে সব শিশুকে স্কুল মুখী করার যে উদ্যোগ নিয়েছেন। সরকারেরই প্রশাসনে থাকা কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম আর দুর্নীতির কারণে সরকারের সেই উদ্যোগ যেন ব্যর্থতায় পর্যবসিত না হয়, সেদিকে দৃষ্টি রাখার আহবান সচেতন অভিভাবকদের।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×