somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাফর ইকবাল স্যার এর বক্তৃতা শাহবাগ স্কয়ারে (আক্ষরিক)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পড়ুনঃ
আমি এখানে এসেছি তোমাদের কাছে ক্ষমা চাইবার জন্য।
আমি... পত্রিকায় লিখেছি যে এই নতুন জেনারেশন খালি ফেসবুক এ লাইক দেয় এরা আর কিছু করেনা। আমি লিখেছি এরা খালি ব্লগ করে এরা আর কিছু করেনা, এরা রাস্তায় নামেনা।
তোমারা আমাকে ভুল প্রমাণিত করেছ।
এই দেখ এখানে ব্লগার রা আছে, এই ব্লগার রা সারা পৃথিবীতে যা ঘতেনাই তা তারা এইখানে ঘটিয়ে দিয়েছে।
তোমাদের কাছে ক্ষমা চাই আমাকে ক্ষমা করেছ সবাই? (হ্যাঁ ...।)
আজকের মত আনন্দের দিন আমি আমার জীবনে কোনোদিন পাইনাই। ২০১৩সাল ১৯৭১ হয়ে গিয়েছে। তোমরা যারা ১৯৭১ দেখনাই সুযোগ পেয়েছ ২০১৩ সাল কে আবার ১৯৭১ হিসেবে দেখার জন্য।
বাংলাদেশের মত সুন্দর দেশ পৃথিবিতে নাই। উপরে তাকাও কি সুন্দর আকাশ। তাকাও কত সুন্দর গাছ। একজন আরেকজনের দিকে তাকাও কত সুন্দর মানুষ। তোমাদের মত সুন্দর মানুষ পৃথিবী তে নাই। আমরা অনেক সৌভাগ্যবান। যখন যেটা দরকার সেটা পেয়েছি। ১৯৭১ এ বঙ্গবন্ধুকে পেয়েছি। যখন যুদ্ধের সময় হয়েছে তাজুদ্দিন আহমেদ আমাদের যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন।তখন মুক্তিযুদ্ধাদের জন্ম হয়েছে। তারা মুক্তিযুদ্ধ করেছে। এখন তোমাদের দরকার তোমাদের জন্ম হয়েছে।
জাহানারা ইমাম এখানে আন্দোলন করেছিলেন। জাহারারা ইমাম এর ছবি আছে। আমি শিউর উনি উপর থেকে আমাদের দিকে তাকিয়ে আছেন আর আনন্দে হাসছেন। ত্রিশ লক্ষ শহীদ উপরে আছে তারা আমাদের দিকে দেখছে, দেখে বলছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ, তোমাদেরকে ধন্যবাদ।
একটা সময় ছিল, হানাদার বলতে হত পাকিস্তান বলা যেতনা। টেলিভিশনে রাজাকার কথাটা মানুষের মুখথেকে বলা যেতনা। তখন হুমায়ুন আহমেদ টিয়া পাখির মুখ দিয়ে বলিয়েছিল ' তুই রাজাকার ' আমি বলব, তোমরা বলবে, হুমায়ুন আহমেদ উপর থেকে দেখছে। হুমায়ুন আহমেদ দেখোঃ
কাদের মোল্লা, কাদের মোল্লা... (...তুই রাজাকার, তুই রাজাকার...)
সাঈদি, সাঈদি... (...তুই রাজাকার, তুই রাজাকার...)
সাকা চৌধুরী, সাকা চৌধুরী... (...তুই রাজাকার, তুই রাজাকার...)
কামরুজ্জামান, কামরুজ্জামান... (...তুই রাজাকার, তুই রাজাকার...)
নিজামি, নিজামি... (...তুই রাজাকার, তুই রাজাকার...)
গোলাম আযম, গোলাম আযম... (...তুই রাজাকার, তুই রাজাকার...)
বাংলাদেশে যত শহীদ হয়েছিল তারা সবাই এখন উপর থেকে তাকিয়ে আমাদেরকে দেখছে, আর বলছে এই বাংলাদেশ কেঊ আর কোনোদিন পদানত করতে পারবেনা।
তোমাদের কে আমি অনুরুধ করি যখন লেখাপড়ার কথা লেখাপড়া করবে। যখন গান গাওয়ার কথা তখন গান গাইবে। যখন কবিতা লিখার কথা কবিতা লিখবে। ছবি আঁকার কথা ছবি আঁকবে।
ভাস্কর্য বসানোর কথা ভাস্কর্য বসাবে। প্রেম করার কথা প্রেম করবে। বাংলাদেশকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত করবে। নোবেল প্রাইজ আনবে। যখন রাস্তায় নামার কথা রাস্তায় নামবে।
তোমাদের কাছে সারা বাংলাদেশ কৃতজ্ঞ। যত শহীদ সবাই কৃতজ্ঞ।আমরা সবাই কৃতজ্ঞ।
ধন্যবাদ সবাইকে। ব্লগার দের কে আলাদাভাবে ধন্যবাদ। তারা যেটা করেছে তার তুলনা নাই। সবাইকে ধন্যবাদ।
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গার্মেন্টসের ভিতরে লুকানো বাস্তবতা—যা আমরা কখনো দেখি না

লিখেছেন Sujon Mahmud, ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ৭:৫২



সকাল ৬টা। ঘুম ভাঙার আগেই যেন জীবন তাকে টেনে তোলে। রহিমা চোখ খুলেই কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকে। মনে হয়—
আরেকটা দিন, আবার সেই একই লড়াই।

রহিমা একজন গার্মেন্টস কর্মী। বয়স মাত্র... ...বাকিটুকু পড়ুন

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?
--------------------------------------------
আজ বিশ্ব রাজনীতির মানচিত্রে উত্তেজনা ইরান বিভিন্ন আরব রাষ্ট্র, ইসরায়েল,মার্কিন সংঘাত নিয়ে আলোচনা চলছে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের দেশের সেই কথিত “তৌহিদী জনতা”, যারা সামান্য... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

ইস্টার ফ্রাইডে এবং যিসাসের শেষ যাত্রা: জেরুজালেমের স্মৃতিবিজড়িত পথে

লিখেছেন সৈয়দ নাসের, ০৩ রা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৪




দিলু নাসের
আমার এই তিনটি ছবির সঙ্গে পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেদনাবিধুর ইস্টার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিটি ছবিই যেন এক একটি অধ্যায়, একটি যাত্রার, যা শুরু হয়েছিল... ...বাকিটুকু পড়ুন

দুর্ঘটনা নয়, এগুলো আগে থেকেই তৈরি করা মৃত্যু

লিখেছেন শরৎ চৌধুরী, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ৮:০৫

চারপাশ থেকে কালো ধোঁয়া ঘিরে ধরছে। দুই চোখ প্রচণ্ড জ্বলছে । সুন্দর করে সাজানো হলরুমের প্লাস্টিক, ফোম, সিনথেটিক সবকিছু পুড়ে বাতাস ভারী হয়ে উঠেছে বিষাক্ত গ্যাসে। ঘরের অক্সিজেন প্রতি সেকেন্ডে... ...বাকিটুকু পড়ুন

×