আমার ২য় সেমিস্টার শুরু হল। আমাদের প্রথম সেমিস্টার এ বলা হত ১-১(ওয়ান ওয়ান)। ২য় সেমিস্টার এ বলা হত ১-২(ওয়ান টু)। তো ১-২ তে একটু সিনিয়ার হলাম। হল এ একটু ভাব নিয়ে চলতাম। নতুন সেমিস্টার এসেছে হল এ, তাদের সামনে একটু ভাব না নিলে কী আর চলে? কিন্তু, সিনিয়ার দের মাঝে আমরা(আমার ব্যাচ) সবার জুনিয়ার। তাই ইচ্ছা থাকলেও খুব একটা কিছু করতে পারতাম না। ১-১ এ আমরা যা করতাম(মুটামুটি ১-১ এর জন্য নিষিদ্ধ ), ১-২ তে এসে ১-১ কে ওই সব করতে দেখলে রাগে গা জ্বলে যেত। ভাবতাম ধরে নিয়ে এসে র্যাগ দেই। কিন্তু সাহস পেতাম না। এর মাঝে ১-১ কে ডেকে নিয়ে এসে হল এর নিয়ম-কানুন গুলো জানিয়ে দিলাম। ডাইনিং এ এই কাজ টা করা যাবে না, টিভি রুম এ ঐ কাজ টা করলে খবর আছে, পেপার এর রুম এ নিঃশব্দে পেপার পড়তে হবে, মিটিং এ সবার আগে যেতে হবে, নিচে বসতে হবে, সিনিয়ার ভাই দেখলে সালাম দিতে হবে, সিড়ি দিয়ে উঠা-নামা করার সময় বড় ভাই দেখলে একপাশে সরে জায়গা দিতে হবে, মাথা নিচু করে চলতে হবে, চুল বড় রাখা যাবে না, জুলপি বড় রাখা যাবে না, নিয়মিত শেভ করতে হবে, থুত্নির নিচে দাড়ি রাখা যাবে না, ফ্রেঞ্চ-কাট দাড়ি রাখা যাবে না(আরো কত কী)। এর মাঝে দুম করে একদিন আমার "হল-র্যাগ" হয়ে গেল। সারারাত ধরে র্যাগ। রাত ১টা থেকে ৪-৩০ পরযন্ত। কী সব অদ্ভুত প্রশ্নের মোকাবেলা করতে হয়েছিল! এখন মনে পরলে হাসি পায়! আমরা ৬ জন র্যাগ খেয়েছিলাম ঐ রাতে(আমি, প্রনয়, অনিক, মুনিম, সানি, স্বপ্নীল)। র্যাগ শেষে কী আনন্দ! ৪ জন(সানি, স্বপ্নীল বাদে) গেলাম স্টার এ নাস্তা করতে। নাস্তা শেষে হল এ ফিরে ঘুমাব, কিন্তু ঘুম তো আসে না। আনন্দে- উত্তেজনায় ঘুম আসছে না। বাকি ব্যাচ-মেটদের সাথে ঘটনা শেয়ার করে অবশেষে ঘুমাতে গেলাম। পরদিন থেকে হল এ ফ্রী। কী আনন্দ! র্যাগ এর পর তো ১-১ দের সাথে আরো ভাব নিয়ে চলতাম। ভাবখানা এমন "মুই কী হনু রে"। তার উপর ঐ সেমিস্টার এ হল এ পিসি নিয়ে এসেছিলাম। সে কি গান-বাজনা, মুভি দেখা। লেখাপড়া সব বাক্স বন্দি করে দিলাম। আনন্দে আনন্দে কেটে গেল ২য় সেমিস্টার.................চলবে
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।