মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশের মানুষ উদ্যমী, প্রাণবন্ত, সৃজনশীল, উদার ও শিল্পোদ্যোগী। তিনি বলেন, বাংলাদেশের মানুষ পৃথিবীর সেরা মানুষ।
আজ বৃহস্পতিবার বেসরকারি চ্যানেল দেশ টিভির নতুন অনুষ্ঠান ‘জীবনের গল্প’র পরিচিতি অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন। সাংবাদিকদের জন্য যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে দেশ টিভি, ভয়েস অব আমেরিকা ও যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডি।
ড্যান মজীনা বলেন, বাংলাদেশ দরিদ্র দেশ নয়। উর্বর মাটি, পানির প্রাচুর্য, বছরে তিন ফসল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ও অন্যান্য সম্পদের কল্যাণে দেশটি ধনী। তিনি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হওয়ার পরও বাংলাদেশ চালে স্বয়ংসম্পূর্ণ। আগামী এক দশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। এটা এ দেশের সরকার ও মানুষের বিস্ময়কর সাফল্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



