শাহবাগে আবার অবস্থান কর্মসূচি
২৯ শে জুন, ২০১৩ রাত ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাজধানীর শাহবাগে আবারও অবস্থান কর্মসূচি শুরু করেছে দুটি সংগঠন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আজ শুক্রবার বিকেল পাঁচটা থেকে ‘আমরা বাঙালি’ ও ‘জাগো শাহবাগ জাগো’ নামে দুটি ব্যানারে অবস্থান নিয়েছেন তারা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া লোকজনের বেশির ভাগ তরুণ-তরুণী ও কিশোর-কিশোরী। আশপাশে গণজাগরণ মঞ্চের নেতারা থাকলেও অবস্থান কর্মসূচিতে যোগ দেননি। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছেন।
জাতীয় জাদুঘরের সামনের রাস্তার মাঝখানে ওই অবস্থান কর্মসূচি চলছে। ফলে ওই রাস্তায় যান চলাচল বন্ধ আছে। আন্দোলনকারী আনিছা সাদিয়া বলেন, তাঁরা গণজাগরণ মঞ্চের যুদ্ধাপরাধীদের বিচারের দাবির পক্ষে অবস্থান নিয়েছেন। রাত আটটা পর্যন্ত তাঁরা সেখানে থাকবেন বলে জানান। এরপর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচিতে অংশগ্রহণকারী লোকজন যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে। গণজাগরণ মঞ্চের মতোই স্লোগানে স্লোগানে এসব দাবি তোলা হচ্ছে।
এ ব্যাপারে গণজাগরণ মঞ্চের আন্দোলনকারী মারুফ রসুল বলেন, শাহবাগ আন্দোলনের শুরু থেকেই বিভিন্ন গ্রুপ ও সংগঠন যুক্ত ছিল। আলাদা আলাদাভাবে আগেও তারা কর্মসূচি পালন করেছে। এখানেও সে ধরনের একটি কর্মসূচি পালন করা হচ্ছে। তবে এটি গণজাগরণ মঞ্চের নিজস্ব কর্মসূচি নয় বলে তিনি দাবি করেন। আন্দোলনের মূল দাবির সঙ্গে গণজাগরণ মঞ্চের সংহতি থাকলেও এর পুরো দায়িত্ব মঞ্চ নেবে না বলে জানান তিনি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন