somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিলেট ট্যুর - (প্রথম পর্ব )

০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হঠাৎ করেই তিন দিনের ছুটি পেয়ে গেলাম। আগে কখনো যাওয়া হয়নি বলেই বন্ধু শোয়েবের সাথে পরামর্শ করে সিলেট ট্যুরের প্ল্যান করে ফেললাম।
"বিড়ম্বনা" এই শব্দটির সাথে করমর্দন করেই যাত্রার শুরু। অনলাইন টোকেন নিয়ে তিনবার টিকেট কাউন্টার থেকে প্রত্যাক্ষিত হওয়ার পর অবশেষে টিকেট কেটে ট্রেনে গিয়ে যখন দেখলাম যে দুই জনের সিট্ দুই জায়গায় বিড়ম্বনার ষোলোকলা যেন সেখানেই পূর্ণতা পেলো।

যাই হোক - অনেক চড়াই-উৎরাই পাড়ি দিয়ে দুই বন্ধু একসাথে বসে সিলেটের পথে রওনা দিলাম। অদ্ভুত এক আনন্দ কাজ করছিলো। হুট্ হাট ট্যুরের চিল যেন পুরোপুরি ই টের পাচ্ছিলাম।

প্রথম প্রথম গরম লাগলেও যতদূর এগোচ্ছিলাম ঠান্ডা অনুভূত হচ্ছিলো। কিছুক্ষন গল্প, ফেসবুকিং, গান শুনা শেষে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টের পাই নি। মাঝ রাতে ট্রেনের শো শো শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বুঝতে পারলাম কোনো গভীর জঙ্গল ছেদ করে এগিয়ে চলছে উপবন এক্সপ্রেস। সিলেট নামক অপরিচিত গন্ডির ভেতর ঢুকে পড়ছি ভেবে ভালো লাগছিলো।

ভোর সাড়ে পাঁচটা। সিলেট স্টেশনে পৌছুলাম। ভোরের আলো তখন খুব ভালো ভাবে ফোঁটেনি। ট্রেন থেকে নেমেই এক ঝাঁক পাখির কিচির মিচির শব্দ শুনতে শুনতে মন্ত্রমুগ্ধের মতো সামনে এগিয়ে যাচ্ছিলাম।

সিলেটে ধর্মঘট , তাই সাথে সাথেই ফিরতি টিকেট কেটে নিলাম। সেখান থেকে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে ভোরের স্নিগ্ধ বাতাসে কীন ব্রিজ যখন পার হচ্ছিলাম মনে হচ্ছিলো প্রকৃতি যেন নিজ থেকেই আমার ভেতরটা বিশুদ্ধকরণ কাজে লেগে পড়েছে। সরাসরি চলে গেলাম দরগাহ গেট। দু চারটা হোটেল দেখে একটা মাঝারি মানের হোটেলে উঠে পড়লাম।

গোসল সেরেই নিচে নেমে নাস্তা করলাম। দরগাহ গেটে গাড়ি পার্কিং এ নতুন স্টাইল আমার বেশ ভালো লেগেছে। এখানকার গাড়ি বলেন রিক্সা বলেন সবগুলোই রাস্তার একদম মধ্যিখানে পার্ক করা থাকে। আর তার দুই পাশ দিয়ে চলন্ত যানবাহন যাতায়াত করে। এর ফলে এখানে যানজট লাগেনা বললেই চলে।
এখান থেকেই একটা সি এন জি রিজার্ভ করে নিই। প্ল্যান হচ্ছে সারাদিন এই সি এন জি দিয়ে ই ঘুরবো। . নির্ধারিত লোকেশন হচ্ছে প্রথমে বিছানাকান্দি এবং পরে রাতারগুল। ড্রাইভার এর নাম শাহবাজ মিয়া। শাহবাজ মিয়ার সাথে গল্প করতে করতে ই গন্তব্যের দিকে ছুটে চললাম। ,.....................................চলবে

সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৬
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

ইউনুস সাহেব আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫০


রমজান মাসের শেষ দিককার কথা। আব্বা-আম্মার সঙ্গে ইউনাইটেড হাসপাতালে গেলাম নানাকে দেখতে। মায়ের দিকের এই আত্মীয়র হার্টে চারটা রিং বসানো হয়েছে, কিন্তু কেবিনে ঢুকে বুঝলাম তার জবান এখনো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

×