
ওপেন সোর্সের মুকুটে আর একটি পালক হিসেবে যুক্ত হতে যাচ্ছে গুগলের মুক্ত অপারেটিং সিস্টেম গুগল ক্রোম ওএস। শুরুতে ওএস টি নোটবুককে টার্গেট করে ছাড়া হচ্ছে। এবছরই এই অপারেটিং সিস্টেমের সোর্স কোড প্রকাশ করা হবে। আগামী বছরের মাঝামাঝি ক্রোম ওএস প্রিলোডেড নোটবুক বাজারে পাওয়া যাবে। স্পিড, সিমপ্লিসিটি ও সিকিওরিটি মুলমন্ত্রকে ধারণ করে এই ওএসটি তৈরী করা হচ্ছে তাদের জন্য যারা ইন্টারনেটে বাস করেন। ছোট ও দ্রুত গতি সম্পন্ন ক্রোম ওএস খুব দ্রুত চালু হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সরাসরি আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে। জটিলতা পরিহার করে কম্পিউটার সিকিউরিটিকে সম্পুর্ণ নতুন ভাবে ঢেলে সাজানো হবে, ব্যবহারকারীকে ভাইরাস, স্পাইওয়্যার, ম্যালওয়্যার আর সিকিউরিটি আপডেট নিয়ে উদ্বিগ্ন হতে হবে না মোটেও। ইউজার ইন্টারফেস যথা সম্ভব কমিয়ে দৃষ্টি দেয়া হবে ওয়েব এক্সপেরিয়েন্সের দিকে। সকল অ্যাপ্লিকেশনের প্লাটফর্ম হবে ওয়েব। সব ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশন এতে সয়ংক্রিয়ভাবে কাজ করবে। এই অপারেটিং সিস্টেমের অ্যাপ্লিকেশনও সকল স্ট্যান্ডার্ড ব্রাউজারে চলবে। ডাটা হারানো বা ব্যাকাপ নিয়ে চিন্তা করতে হবে না, নতুন হার্ডওয়্যার কনফিগারেও সময় ব্যয় করতে হবে না
সূত্র: অফিসিয়াল গুগল ব্লগ
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


