somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দেশ পত্রিকা বন্ধ করবেন না হামলা-মামলা বাদ দিয়ে সংলাপে বসুন -জৈনপুরী পীর সাহেব

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত মঙ্গলবার রাজধানীর লালমাটিয়া, মোহাম্মদপুরস্থ আদর্শ ইসলামী মিশন মহিলা কামিলা এম.এ. মাদরাসা ও জৈনপুরী খানকা শরীফ কমপ্লেক্সে দেশের বিরাজমান ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তির জন্য এবং নর-নারীদের আত্মিক উন্নতিকল্পে এক দোয়া ও জিকির মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ও দোয়া করেন আমীরে দাওয়াতে হক সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব। মহিলা ও ছাত্রীদেরকে তালিম দেন, মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ক্বারী রওশন আরা নূরী। প্রধান অতিথি বলেন, দেশে যেই অস্থিরতা ও অশান্তি বিরাজ করছে তা থেকে মুক্তির জন্য সকলেই একাগ্রচিত্তে শান্তিদাতা আল্লাহর কাছে প্রার্থনা করুন। সীমা লঙ্ঘন ও অত্যাচার বর্জন করে ধৈর্য ধারণ করুন। অন্যথায় সরকার ও বিরোধী দল এবং জনসাধারণ সকলেই ক্ষতিগ্রস্ত হবেন। হামলা ও মিথ্যা মামলা বাদ দিয়ে মীমাংসায় ও সংলাপে বসুন। অত্যাচার-নির্যাতন চালিয়ে এই পৃথিবীতে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি। বাস্তবতার প্রতি লক্ষ্য করুন, জনগণ কি চায়। বার কাউন্সিল নির্বাচনের বিজয়, গত ৬ তারিখের নবীপ্রেমী ও ইসলাম দরদী ঈমানদারদের সমাবেশ, কলামিস্ট ফরহাদ মজহার সাহেবের মন্তব্যসহ বিভিন্ন গুণিজনের স্পষ্ট বক্তব্যে প্রমাণিত হয় যে, দেশের লোক শান্তি চায়, সমস্যার সমাধান চায়, গণতন্ত্র ও নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন চায়। অত্যাচার, ক্ষমতার দাপট, দৈনিক মানুষ খুন, চায় না। সত্যের ও ধর্মের বিজয় হচ্ছে, দেশের লোক আর বোকা নয়। সব কিছুই বুঝে, শাক দিয়ে মাছ ঢাকা আর লচবে না। তিনি আরও বলেন, সাংবাদিক বা সংবাদপত্রের বাক-স্বাধীনতা রক্ষার্থে বহুল প্রচারিত দৈনিক আমার দেশসহ যে কোন পত্রিকা বন্ধ না করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি। তিনি রাষ্ট্রপতি নির্বাচনে মরহুম রাষ্ট্রপতির মত একজন মহৎ, ভাল পুরুষ, রাষ্ট্রপতি নির্বাচিত করার জন্য আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৫


মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×