এই যেমন অফিস শেষ করে হঠাৎ করেই বউ জানাইলো যে একটু মা'র বাসায় যাওয়ার জন্য তার মন আনচান করতাছে। আছে পিচ্চি জয়ীতা, (ভাতিজী)। আসলে তারে দেখাটা মূখ্য।
"প্লিজ যাই? ৮ টার মধ্যে চলে আসবো; রীতিমতো আর্তি!"।
অগত্যা আমিও বলি, হ্যা, যাও, সাবধানে যেও, আর বেশি দেরী করোনা।
কিন্তু মা'র বাসায় পৌছানোর পর দেখা গেলো ৮টা তো আসলে ৭টা। তাই নর্মাল টাইম ধরে ৮টা অর্থাৎ ন'টায় ফেরার ইচ্ছা জেগেছে উনার!
.......................
এক দোস্তর বিবাহ। আনুষ্ঠানিকতা এবং খাইদাই শেষে মুফতে তারে উপদেশ কপচাইলাম, তোর বদ নসীব, বাসর রাইত এক ঘন্টা কম পাইবি।
..........................
নতুন সময়সূচীর পর কারেন্ট যাওয়ার সময় পাল্টাইছে। প্রতিবার এক ঘন্টা দেরীতে গ্যাছে।
...................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



