হাওয়া চিঠি-২
১৪ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বৃষ্টির-নূড়ি
কেমন আছো তুমি?
আমি আছি একরকম।
কেটে যাচ্ছে দিন। দিন
তো কাটবেই ভূগোলের
নিয়ম মেনে।
চব্বিশঘন্টায় একদিন,
ত্রিশদিনে একমাস।
তারপর বছর, যুগ!!!
আজকাল কেবলি আমার
জীবনানন্দের
একটা কবিতার লাইন
মনে পরে,
বেঁচে থেকে থেকে ক্লান্ত
আমার হৃদয়।
জানো প্রতিটা মানুষ
যদি তার জীবনের গল্প
লেখে তো একেকটা দূর্দান্ত
উপন্যাস দাঁড়িয়ে যাবে।
আমি কখনো আমার
জীবনের
সাদামাটা আটপৌড়ে গল্পটা লিখব
ভাবছি।
তবে কোথা থেকে শুরু
করব তাই ঠিকঠাক
বুঝে উঠতে পারছিনা।
ঐ যে রাঙামাটির
পাহাড়ী রাস্তায়
নির্ভীক
দূর্দান্তভাবে দাপিয়ে বেড়ানো শিশুটা থেকে শুরু
করব
না কি কাপ্তাইয়ে ছোট
ভাইকে কোলে নিয়ে নতুন নতুন ভুবন আবিস্কারের
নেশায়
হারিয়ে যাওয়া বাচ্চা মেয়েটাকে নিয়ে শুরু
করব।
একটা সময় আমাদের দু
ভাইবোনকে বিভূতিভূষনের
অপু দূর্গা ডাকা হতো।
আমি ছোটবেলায় দূর্গার
মতই ডান পিটে ছিলাম।
কাল চিত্রা নদীর শহরে
গিয়েছিলেম।
একসাথে তোমার আমার
কোন যুগল স্মৃতি নেই
এই শহরে। অথচ
কি ভিষণ ভাবেই
না আমি তোমাকে মিস
করেছি।
এই শহরেই তুমি প্রবল অভিমানে ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে হেঁটেছ পুরো শহর। আমাদের প্রিয় শহর এখনো তেমনি আছে যেমনটা তুমি শেষবার দেখে গেছো।
ভালো থেকো নিজের মত
করে। যতটা থাকা যায়।
অন্তু।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন