
একটু সুখের আশায় আইছিলাম-গো ঢাকার শহরে।
বাপে কইছে সাবধানে যাইস ইজ্জত রাখিস মা’রে।
গ্রামের লোকে যেনো কোনো, খারাপ কথা না কয়।
গরিব মাইনসের কি আর আছে , ইজ্জত এরই ভয়।
ইজ্জত নিয়াই সারাদিন মেশিন ঘুরাইছি,
আলুভাজি , দুইটা রুটি পানি খাইয়া থাকছি।
সুপার ভাইজার ইশারা দিছে দেইখাও দেখি নাই,
হলে গিয়া শাকিব খানের টিকিট কাটি নাই।
বাপের ওষুধ,বইনের বেতন,বস্তির ঘরের ভাড়া,
ওভার টাইম কত পামু সেই ভাবনায় দিশাহারা।
আজকে শুনি এই সপ্তায় কারো চাকরি নাই।
কারখানাতে তালা ঝুলবো , কোথায় যামু ভাই।
ছুটা বুয়ার কাম যে করুম , সেটাও তো পাইনা-
জোয়ান মাইয়া কামে রাখতে কোনো মালিক চায় না।
নাজমা আপা,মিশু আপা কোথায় সাকী ভাই?
আমগো রক্তে নেতা হইছেন এখন খবর নাই॥
মিছিল মিটিং আন্দোলন তো বহুত করাইছেন।
এখন আমগো খারাপ সময় কোথায় পালাইছেন!
তোমরা যারা দেশ বদলাইলা,একবার কি ভাবছিলা,
ইনকিলাব কইয়া আসলে কার পেটে লাথি মারছিলা?
সব মেহনতীর অভিশাপ একদিন টের পাবি,
এই দুইন্যাত্ তোরা সবাই দোজখ দেইখা যাবি।
ভাত জুটাইতে আমগো কাছে উপায় একটাই।
সন্ধ্যা বেলা লাইন বাইন্দা রাস্তাতে খাড়াই।
ট্রাক ড্রাইভার’গো হাতে মাগো আমগো মজুরি,
ইজ্জত দিয়া কি আর হইব বাঁচতে যদি না পারি।
সব মেহনতি’র অভিশাপ একদিন টের পাবি,
এই দুইন্যাতে তোরা সবাই দোজখ দেইখ্য যাবি।
উপসংহার- লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিকের অভিশাপ থেকে কি করে মুখ লুকিয়ে বাঁচবেন এই বাংলাদেশে?
অদ্যাবদি সারে চার শতাধিক শুধু গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। এর বাইরে আরো অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে।
অমি রহমান পিয়াল ভাইয়ের লেখা একটি গানের লিরিক।
গানের লিংক Click This Link
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


