বকতিয়ার আহমেদ স্মৃতি আমন্ত্রনমূলক ফুটবল টুর্নামেন্ট ২০১০ আগামী ১৪ মে শুক্রবার থেকে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্য আব্দুস শহীদ এমপি’র বড় ভাই মরহুম বকতিয়ার আহমেদের নামে টুর্নামেন্টের আয়োজনে রয়েছে শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থা ।
গতকাল (বুধবার) বিকেল ৪টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বকতিয়ার আহমেদ স্মৃতি আমন্ত্রনমূলক ফুটবল টুর্নামেন্ট ২০১০ পরিচালনা কমিটির আহ্বায়ক ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফয়েজ আহাম্মদ সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেওয়া হয়েছে।
উপজেলা ক্রীড়া সংস্থা শ্রীমঙ্গলের ব্যবস্থাপনায় উক্ত টুর্নামেন্টে স্বাগতিক শ্রীমঙ্গল খেলোয়াড় কল্যান সমিতিসহ সিলেট বিভাগের প্রতিটি জেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থানের মোট ১৮টি দল অংশ গ্রহন করছে বলে আয়োজকরা জানান। আগামী ১৪ মে স্থানীয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে যাচ্ছে বকতিয়ার আহমেদ স্মৃতি আমন্ত্রনমূলক ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্য আব্দুস শহীদ এমপি। তাছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দেশ বরন্য জাতীয় দলের সাত জন সাবেক কৃতি খেলোয়ার। টুর্নামেন্টের উদ্বোধন করবেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান। উদ্বোধনী খেলায় অংশ নেবে সিলেট জেলার খেলোয়াড় কল্যান সমিতি ঢাকা দনি ও ফেঞ্চুগঞ্জ সার কারখানা ক্রীড়া চক্র।
শুক্রবার শ্রীমঙ্গলে শুরু হচ্ছে বকতিয়ার আহমেদ স্মৃতি আমন্ত্রনমূলক ফুটবল টুর্নামেন্ট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।