র্যাব পরিচয়ে ৭ লাখ টাকা ডাকাতি ও চা বাগানের কর্মচারীকে অপহরণ করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার সহায়তায় ডাকাতির এক ঘন্টার মধ্যে আন্তঃজেলা ডাকাতচক্রের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দেবপুর গ্রামের সুবেদার শরীফ আলীর পুত্র শাফায়েত আলী (৩৪), সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কাজিরূপা গ্রামের মৃত মখলিছ আলীর পুত্র মোঃ জামাল (২৭), বি বাড়িয়া জেলার নাসির নগর থানার ছাপরতলা গ্রামের ধনা মিয়ার পুত্র হুমায়ূন কবীর (২০) ও নেত্রকেকোণা জেলার সদর থানার বড়হাটি গ্রামের লোয়েজ আলীর পুত্র জাহাঙ্গীর আলম (৩৫)সহ ৪ সদস্যকে গ্রেফতার এবং নগদ ৫ লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানা পুলিশ ও বাগানের কর্মচারী মতিউর রহমানের দেওয়া তথ্যানুযায়ী জানা যায়, গতকাল বুধবার আমরাইলছড়া চা বাগানের সাপ্তাহিক শ্রমিকদের মজুরী প্রদানের (লেবার পেমেন্টে) জন্য শ্রীমঙ্গলস্থ এবি ব্যাংক থেকে ৭ লাখ ৩১ হাজার টাকা নিয়ে বেলা প্রায় দেড়টায় বাগানের জীপ যোগে (মৌলভীবাজার-ঘ-১১-০০৭৫) রওয়ানা হলে সাতগাঁও চৌমুহনার কাছে ভুনবীর ইউপি অফিসের সামনে) পৌছলে পেছন থেকে একটি প্রাইভেটকার বাগানের জীপের সামনে আড়াআড়ি করে বেরিকেড দেয়। এসময় প্রাইভেট কার থেকে ৪ ডাকাত নিজেদের র্যাব সদস্য বলে পরিচয় দিয়ে ব্যাংক থেকে উত্তোলিত সমুদয় টাকাসহ বাগান ম্যানেজার ও কর্মচারী মতিউর রহমানকে প্রাইভেটকারে তোলার চেষ্টা করে। বাগানের ম্যানেজার কৌশলে পালিয়ে নিজেকে রা করলেও মতিউর রহমানকে চোখ বেঁধে গাড়িতে তুলে ডাকাত দল দ্রুত গতিতে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের দিকে সটকে পড়ে।
এদিকে বাগান ব্যবস্থাপক স্থানীয় পুলিশ প্রশানকে খবর দিলে শ্রীমঙ্গল থানা পুলিশ লচনা, মিরপুর ও শায়েস্তাগঞ্জ পুলিশ ফাঁড়িতে খবর দেয়। ডাকাতদল মিরপুর যাওয়ার চেষ্টা করলেও সেখানে পুলিশ ও জনতা কর্তৃক রাস্তা বেরিকেড দেখে নতুনবাজারের জয়পুর গ্রামের রাস্তায় পালানোর সময় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ডাকাতদল প্রাইভেটকার রেখে টাকা নিয়ে গ্রামের ভেতর দিয়ে পালানোর সময় বাগান কর্মচারী মতিউর রহমান ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার দিলে স্থানীয় জনতা এগিয়ে আসে এবং ৪ ডাকাতকে আটক করে। ডাকাতদের শ্রীমঙ্গল থানায় নিয়ে আসার পর মৌলভীবাজারের পুলিশ সুপার হারুন অর রশিদ তাৎনিক এসে জিজ্ঞাসাবাদসহ অবশিষ্ট টাকা উদ্ধার ও তাদের গড ফাদারের তথ্য আদায়ের চেষ্টা করেন।
http://www.dhakanews24.com
র্যাব পরিচয়ে ৭ লাধিক টাকা ও বাগান কর্মচারী অপহরণ আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।