somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

(ভ্রমণ) তেত্রিশ কোটি দেবতার দেশে (১ম কিস্তি)

১৫ ই মে, ২০১৮ সকাল ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় মাসাধিক কাল ব্যাপী ভ্রমণ করে এলাম পাশের দেশ ভারতে। দেখে এলাম বিশ্ব মাঝে নাম করা নানা পর্যটন স্থান, দর্শনীয় স্থান, ধর্মীয় স্থান। নানা ধর্ম, বর্ণ, গ্রোত্র ও ভাষার মানুষ।পরিচিত হলাম নানা খাদ্যের সাথে। সে এক অন্য রকম অভিজ্ঞতা। আমার ভারত ভ্রমণ নিয়ে দীর্ঘ একটি লেখা লিখার আশা রাখি রমজানের পরে (কারন আমি আলস্য প্রিয় মানুষ, কোন কিছু লিখবো লিখবো করে অনেক দিন চলে যায়।এ করে অনেক লেখা হয়ত আর লিখাই হয়না)।তাই প্রারম্ভিক টুকি - টাকি হিসেবে এ লেখাটি এ জন্যই লিখছি যে পরে যদি আর লেখা না হয়। আর একটি কারন এর মাঝে অনেক ভ্রমণ প্রিয় মানুষ ভারত যাবে তাদের যদি কিছু ধারনা দিতে পারি তাহলে হয়তো কারো না কারো কিছুটা উপকার হলেও হতে পারে আর এই হল এ লেখার মূল কারন।যাক, আমি এ যাত্রায় ভারতের অনেক প্রদেশ ঘুরেছি (অবশ্য এর আগে আমি ভারতে এক সাথে একত্রে কয়েক মাস ঘুরেছি (সে এক অন্য কাহিনি)কিন্তু সে সময় কাল ছিল আমার তারুণ্য বেলা, যে ভ্রমণের অনেক কিছুই এখন আর আমার মনে নেই) দূরত্বের হিসেবে যা হাজার হাজার মাইল। যেনো এ পথের নেই কোন শেষ/এ দেখা কখনো হবেনা নিঃশেষ।আমি প্রথমেই বলেছি এ লেখায় আমি বিভিন্ন বিষয়ে টুকি টাকি কিছু ধারনা দিবো যা ভারত ভ্রমণের জন্য জেনে রাখা ভালো

(১)প্রথমে আসি ভাষা সমস্যার কথায়। ভারত বিশাল একটি দেশ, যে দেশে অনেক ভাষা প্রচলিত তাই হিন্দী, ইংরেজী জানলেই যে ইচ্চেমত ভারত ভ্রমণ করা যাবে তা সম্ভভ নয়। যেমন আমি ইউ,পি’তে গিয়েছি সেখানের ভাষা উর্দু। তাই পড়লাম এক সমস্যায়, সবাই তো আর ইংরেজী বুঝেনা। আগে শুনেছি ভারতের লোকেরা নাকি অনেক ইংরেজী জানে। আমার কাছে তেমন মনে হলনা। স্থান,কাল ভেদে তারা আমাদের মতই, অনেক ক্ষেত্রে আমাদের থেকেও পিছিয়ে। ইউ,পিতে হিন্দিও তারা তেমন জানেনা (যদিও আমিও হিন্দির ক,খ-ই জানি)বরঞ্ছ হিন্দিকে তারা বাকা দিষ্টিতে দেখে। ভারতের অনেক প্রদেশে হিন্দি শুনলে তো তারা পারলে তেড়ে আসে। যেমন কেরেলা প্রদেশে। বলছিলাম ইউ,পির কথা; আমি উর্দুর অক্ষর জ্ঞান জানি কিন্তু ভাষা জানিনা তাই ইউ,পিতে হ,য,ব,র,ল ভাষা চালিয়ে কাজ কর্ম চালিয়ে গিয়েছিলাম। তাই বলছি ভাষা সম্পর্কে সচেতন থাকুন। আগে থেকে কিছুটা হলেও হিন্দি রপ্ত করুন,কাজে লাগবে। এখন প্রশ্ন হল তাই বলে কি ভ্রমণ বন্ধ করে দিবেন? অবশ্যই না। আমি নিজে একজন আশাবাদী মানুষ তাই বলছি যদি কোন কিছুই না জানেন না বুঝেন তাহলেও ভ্রমণে বেরিয়ে যান, কষ্ট হবে, সমস্যা হবে কিন্তু আটকে থাকবেন না অদৃশ্য ভাবেই সমস্যার সমাধান হয়ে যাবে (আমার বেলায়ও হয়েছে)।বিধাতা পৃথিবীর সব মানুষকে এমন একটি ভাষা দিয়েছেন বিপদে পড়লে এমেরিকান বলেন আর বাংঙ্গালি বলেন সবাই এ ভাষা ব্যবহার করেন। বুঝলেন তো কোন ভাষার কথা বলেছি (ইশারায় চালিয়যান)।তাই বলছি ভ্রমণ করুন রহস্য ভেদ করুন। পৃথিবী এক অপার রহস্য যার শেষ নেই। আর বলুন; হে বিধাতা তোমাকে ধন্যবাদ তোমার পৃথিবীতে এত রহস্য আর এত সুন্দর।

(২)এবার আসি খাদ্য সমস্যার কথায়; ভারতের মতো বিশাল দেশে সব স্থানে ও প্রদেশের খাদ্য এক নয়, ভিন্নতা আছে বহু রকমের। ভাতের বদলে এখানে বেশীর ভাগ প্রদেশে রুটিই চলে বেশী যা আমাদের বাংলাদেশীদের জন্য বিরাট এক সমস্যা। আমার মতো ভাত রসিকদের জন্য তো এ সমস্যা এক বিরাট সমস্যা। আপনি কলকাতার বাহিরে অন্য প্রদেশে ঢুকলেই এ সমস্যায় পড়বেন। আমার ভারত ভ্রমণে এ সমস্যাই আমাকে বেশী কষ্ট দিয়েছে (ভারত ভ্রমণ শেষে আমি বেনাপোল বর্ডার পার হয়ে হোটেলে ডাটছে পেট ভরে ভাত খেয়ে এবং পরে বাসায় এসে ভাত খেয়ে তবে আমার ভাতের তৃপ্তি মিটেছে)।সব খানে এভেল এভেল ভাতও নেই। যদিও মিলে তরকারি দেখলে হুস উড়ে যাবে। ভাত খেতে হলে ভালো হোটেলে যেতে হবে কিন্তু আপনি গাড়ি-ঘোড়ায় চলন্ত অবস্থায় ভাল হোটেল কোথায় পাবেন। (ভারতের এক স্থান হতে অন্য স্থানের ভ্রমণ দীর্ঘ হয় । আর এ ভ্রমণ বিমান ব্যতীত বেশীর ভাগ রেলেই সমপন্ন করতে হয়,বাসে করে তা সম্ভব নয়) নির্দিষ্ট স্থানে পৌছলেই তো তবে হোটেল। দীর্ঘ রেল ভ্রমণে আপনি কিছু কিছু স্থানে হয়তো হকারদের ফেরী করা প্লাস্টিকের প্যকেটে ভাত পাবেন কিন্তু একান্ত বাধ্য না হলে সে ভাত মনে হয় আপনার মুখে যাবেনা। ও হ্যা ভারতে সব কিছুর দাম (কাপড়-ছোপড় ও কিছু সামগ্রী ছাড়া)বাংলাদেশের তুলনায় অনেক বেশী। আমি তাজমহল এলাকায় হোটেলে ভাত খেয়েছি মাংস দিয়ে। দাম নিয়েছে ৬০০ রুপি যা আমাদের দেশে বড় জোর ২০০ হতে ২৫০ টাকা হবে। খাওয়া খদ্যের দাম অনেক বেশী। আমি ভারতের মানুষের সাথে আলাপ করেও এর সত্যতা পেয়েছি। তারা আমাকে বলেছে বাংলাদেশ থেকে ভারতে খাওয়া খদ্যের দাম বেশী। এক কাপ চায়ের দাম ১০ রুপি (এ ব্যাপারে পরে আসছি)। তাও আবার বাংলাদেশের তুলনায় কাপ অনেক ছোট। কলকাতায় তো কাপ এত ছোট যে আপনি ছু-করে টান দিলে কাপ সহ আপনার মুখে ডুকে যাবে। তাই এ ব্যাপারে আগে থেকেই মনোবল শক্ত করুন। ভ্রমণ দীর্ঘ হলে ভালো জাতের কিছু শুকনো খাবার আগে থেকেই কিনে সঙ্গে রাখুন তাতে অনেক কাজে লাগবে। পানি বেশী না নিলেও হবে কারন ভারতের সব রেল ষ্টেশনে প্রেস পানির কল আছে আপনি ইচ্ছে করলেই ট্রেন কোন ষ্টেশনে থমলে বোতল ভরে নিতে পারবেন (চলবে)।

NB: এই লেখাটি কোন দল,মত,জাতি,গোষ্টি বা দেশকে হেয় করার উদ্দেশ্য নয়। একজন লেখক হিসেবে যা সত্য তা তুলে আনার চেষ্টা মাত্র তবুও কেউ যদি কোনভাবে আহত হন সে জন্য ক্ষমা প্রার্থী। কোন ভুল তথ্য বা এই জাতীয় কিছু থাকলে ধরিয়ে দিলে সানন্দে শোধরে নিব। ভ্রমণ সংক্রান্ত কেউ যদি কিছু জানতে চান তাহলে এই নাম্বারে জানতে পারেন,০১৭১২৯৩৬৩৯৬। তবে অনুরোধ বেহুদা কেউ ফোন করবেন না। এ লেখার পরবর্তী কিস্তিতে কিছু গুরুত্বপূর্ণ জানার বিষয় রয়েছে যা জানলে আপনার অনেক টাকা সেভ হতে পারে.........।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৮ রাত ৯:৪৭
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×