
☆ একটি নতুন বছর
নতুন সবময়ই নতুন। একটি নতুন বছর ঠিক তেমনি নতুন কিছু যোগ করুক আর না-ই করুক সে নতুন। আসুন এই নয়া বছরের টাটকা স্বাদে, নতুনের স্পর্শে নিজেদেরকে আরেকবার ঝালিয়ে নিই।
যাই হোক এক রাজ্যের হতাশা, এক ঝাঁক সাফল্য, একমুঠো নির্ভরতা, এক ফালি হাসিকে পেছনে রেখে ভর করে আরেকটি দিনচক্রের আবর্তে নিজেদের খুইয়ে ফেলার ব্যাপারে নিশ্চিত অদৃষ্টকে ভর করে আশা নিরাশার খেলায় নেমেই পড়লাম।
ইপ্সিত আসমানে এবার নাহয় বর্ণিল আলোকচ্ছটা,
কিংবা ধূসর মেঘেদের ঘনঘটা,
পথহারারা তাঁদের পথটা ফিরে পাক।
অভাগারা যেন হাসতে শেখে এবার,
খুলে যাক ওদের বিবেকের দ্বার,
মুক্ত হোক সব বন্ধী মনপাখি।
উড়ে যাক এক ঝাঁক পায়রা।
আশা করছি এই ২০১৬ (২+০+১+৬ = ৯ = স্বতন্ত্র সংখ্যা) সালে আমরা নিজেদের দৃষ্টিভঙিকে পুনঃবিচার করে দেখতে পারব। সব শঠতা, নোংরামি, হতাশা, জঠতাকে পেছনে ফেলে নতুন প্রাণশক্তিতে নিজেদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট, পারিবারিক সমৃদ্ধি, বিশেষতঃ জাতীয় স্বার্থকে সর্বোচ্চ স্থান দিয়ে আবিস্কার করতে পারব সুন্দর আগামীর ঠিকানা।
☆☆☆☆☆ শুভ ২০১৬

সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




