কেমন আছেন আপনারা সবাই ? অবশেষে আমি অষ্ট্রেলিয়া চলে এসেছি গত ১৭-ই জুন । উঠেছি আমার এক ফুপুর বাসায় । উনাকে না পেলে কি করতাম জানিনা । এদেশ তো দেখি কঠিন জীবন । দেশে থাকা কালে যেমন স্বপ্ন দেখতাম তার সাথে তেমন কিছু মিলেনা । তবে রাস্তাঘাট খুব সুন্দর ও পরিস্কার । মানুষজন বিভিন্ন রকম । বেশিরভাগ শ্বেতাঙ্গ ।
এখনও ঘুরার সুযোগ পাইনি । খুব ঠান্ডা । প্রচন্ড শীত । এতটা ভাবিনি । বিপদে পড়ে গিয়েছি তেমন গরম কাপড় না আনায় ।
ব্লগার স্পপ্নজয় এর কথা শুনে মোবাইল আনিনি, ফলে এখানে আবার মোবাইল কিনতে হবে ।
চাকুরীর বাজার খুব মন্দা । খুব দু:শ্চিন্তায় আছি ।
তেমন কারো সাথে পরিচয় নাই , বন্ধুবান্ধব ও নাই । ভরসা এই ফুপু ও ফুপা ও উনাদের পরিচিত জন ।
যাক, আল্লাহ ভরসা । আশা করি একটা কিছু মিলে যাবে । সবাই দোয়া করবেন ।
আজকের মত আল্লাহ হাফেজ ।
ভবিষ্যতে সময় হলে লিখব ।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০০৯ দুপুর ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



