somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজীব হত্যা - কারা করেছে ? কাদের লাশ দরকার ? প্রকৃত সত্য কি বের হবে ?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামাতে ইসলামী এ কাজ করতে পারে - যেহেতু সে ধর্মে অবিশ্বাসী ছিলো । কিন্তু তাদের অবস্হা এখন ভালো না । আসলে কারা যে করেছে এটা প্রমাণ ছাড়া বলা অনুচিত । কারণ - এই হত্যার অন্যতম কারণ হতে পারে - শাহবাগ আন্দোলনকে চালু রাখার জন্য একটা লাশের ব্যবস্হা করা ।

আবার সোনব্লগের পোষ্ট অনুসারে রাজীব নাকি শিবিরের হত্যার লিষ্টে ছিলো । একজন একজন করে ব্লগার হত্যা করে কি আন্দোলন দমানো যাবে ? যদিও শিবিরের উপর কোন বিশ্বাস নেই । আর অনেকেই হাদিস কোরআন অনুসারে একজন মুরতাদকে হত্যা করা জায়েজ বলছেন । যদিও আমার মনে হয়ে ইসলামী শরীয়ত অনুসারে কোন আলেম যতক্ষণ না ফতোয়া দিচ্ছেন যে , হ্যা তাকে হত্যা করা উচিত - ততক্ষণ কারো হত্যা জায়েজ হয় না । যদিও তার লেখা যে কোন ধর্মপ্রাণ - রাসূল প্রেমিকেরর জন্যই তার প্রতি তীব্র ঘৃণা জাগিয়ে তুলতে পারে । আর রাগ- ক্ষোভের বশে মানুষ কান্ড জ্ঞান হীন হয়ে পড়ে । আপনার কোন অধিকার নেই আপনি আমার পরিবার বা প্রিয় মানুষকে গালাগালি করার । গঠনমূলক সমালোচনা আর গালাগালি এক বিষয় নয় । তারাই গালাগালি করে যাদের কোয়ালিটি নেই । যারা কথায় পারেনা - তারাই গালাগালি করে ।

যাক , মূল কথা হলো - রাজীব কে হত্যা করার পিছনে দুই পক্ষেরই জোরালো কারণ আছে । কারণ লীগও সচ্চরিত্রবান নয় । তারাও এই আন্দোলন থেকে ফায়দা লুটার জন্য - এই আন্দোলনকে জিইয়ে রাখার জন্য ভাড়াটে দিয়ে এই কাজটি করতে পারে । কোন প্রমাণ ছাড়া- জোশ ও আবেগের বশে এক পক্ষকে দোষ দিলে প্রকৃত সত্য উদঘাটিত হওয়ার সম্ভাবনা কমে যায় । তারা সরকার হিসেবে চরম ভাবে ব্যর্থ - এটা ভুলে গেলে চলবেনা । তাদের উপর অনেক ব্যর্থতার দায়ভার রয়েছে । সুতরাং তারা যে তাদের শেষ সময়ে সুযোগ বুঝে তার সদ্ব্যবহার করবেনা - তার কোন গ্যারিন্টি নাই ।

ঘটনাটা এমনভাবে ঘটেছে যে, সাক্ষীও কম এবং তদন্তও সহজ হবে না । তাই সত্য উদঘাটন কঠিন হবে ।

দেশের পরিস্হিতি দিন দিন ঘোলাটে হচ্ছে । এই আন্দোলন শেষ পর্যন্ত কোন ফল বয়ে আনবে কিনা তা যথেষ্ট সন্দেহযুক্ত - কারণ যেখানে সরকারের দলের মধ্যেই অনেক রাজাকার আছে আর তাদের ব্যাপারে কেউ কোন কথা বলছেনা । আর বিএনপিও জোরালো কোন ভূমিকা রাখতে পারছেনা । আর জামায়াতে ইসলামীও নিজের ধ্বংস ঠেকানোর জন যে কোন মরণ কামড় দিতে পারে আর তারা এখন অর্থনৈতিক ভাবে অনেক শক্তিশালী । পয়সা দিয়ে এদেশে যে কোন কাজই করা যায় ।


সুতরাং সবশেষে কি হয় - বলা মুশকিল । কারণ কারো মধ্যে সততা নেই । সবাই নিজের স্বার্থ উদ্ধারে ব্যস্ত । দেশ ও জাতির কথা কেউ ভাবেনা ।


সব শেষে রাজাকারদের ফাসী চাই আর দেশের মানুষকে বিভক্ত হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাই । মানুষ চাইতে পারে কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ যা চায় - তাই হয় । মানুষের কর্মফল তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে । এজন্য আজ এত বছর পরেও জামাত - শিবির মানুষের কাছে চরম ঘৃণার বস্তু ।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

×