somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রলীগের ‘দায়’ নেবেন না জাবি উপাচার্য: তাহলে ভিসি গ্রুপ...মশকরা...

১০ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কোনো পক্ষকে সমর্থন দেওয়ার কথা অস্বীকার করে উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবীর বলেছেন, সরকার সমর্থক এই ছাত্র সংগঠনের দায়-দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে না।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ ছাত্রলীগের ‘উপাচার্য গ্র“প’ নামে পরিচিত অংশের কর্মীদের হামলায় নিহত হওয়ার পর উপচার্য ও তার প্রশাসন ব্যপক সমালোচনার মুখে পড়ে।

তবে ছাত্রলীগের কোনো পক্ষকে সমর্থন দেওয়ার কথা অস্বীকার করে উপচার্য মঙ্গলবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “ছাত্রলীগে আমার কোন গ্র“প নেই। উপাচার্য বা প্রশাসন কখনোই ছাত্রলীগের কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত নয়।”

‘ছাত্রলীগের কোনো কর্মকাণ্ডের দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে না’- এমন মন্তব্য করে তিনি বলেন, “যারা অপরাধ করেছে, তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এরপরে অন্য কাউকে এ বিষয়ে জড়িত পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা নেওয়া হবে।”

তবে ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন উপাচার্য।

শরীফ এনামুল কবীর বলেন, “অনেকে প্রশাসনকে ব্যর্থ বলছেন। তবে আমি মনে করি না প্রশাসন ব্যর্থ। বিগত ৪০ বছরে বিশ্ববিদ্যালয়ে এ ধরনের হত্যাকাণ্ডগুলোর যদি দৃষ্টান্তমূলক শাস্তি হতো, তাহলে আর এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হতো না।”

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র ও ছাত্রলীগের সাবেক কর্মী জুবায়েরকে রোববার সন্ধ্যায় শহীদ রফিক-জব্বার হলে কুপিয়ে জখম করে ছাত্রলীগ কর্মীরা। সোমবার ভোর ৫টার দিকে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আশুলিয়া থানায় একটি মামলা হয় সোমবার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে, যাদের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়া প্রো- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. ফরহাদ হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ।

জুবায়ের হত্যার প্রতিবাদে গত দুদিন ধরে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে সাধারণ ছাত্র-ছাত্রীরা। তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির পদত্যাগ দাবি করছে।

ওই ঘটনার নিন্দা জানিয়ে উপাচার্য বলেন, “দোষীদের আইনের আওতায় এনে বিচার করা হবে। ইতোমধ্যে মামলাও করা হয়েছে। পুলিশকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে, এর সঙ্গে আর কারো সম্পৃক্ততা পাওয়া গেলে যেন তাদেরও গ্রেপ্তার করা হয়।”

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অস্থীতিশীলতা কারো কাম্য নয়। জুবায়েরের ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এর জন্য কেউ যেন অস্থিতিশীল কোনো অবস্থান না নেয় আমি বিশ্ববিদ্যালয়ের সবার কাছে এ অনুরোধ করবো।”

এদিকে জুবায়েরের হত্যাকারীদের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন ‘উপাচার্য গ্র“প’ নামে পরিচিত পক্ষটিও।

এ পক্ষের নেতা শেখ মো. শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত। তবে ছাত্রলীগের অনেক নেতাকর্মী ক্যাম্পাসে অবস্থান করছেন। তাদের অবস্থানকে ক্ষতিগ্রস্ত করতেই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।”

তিনি বলেন, “ছাত্রলীগ নিজস্ব গঠনতন্ত্র দিয়ে চলে। এর কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কোনো হাত নেই।”

“উপাচার্য আওয়ামী রাজনীতি করেন, আমরা ছাত্রলীগ নেতাকর্মীরাও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি। সুতরাং আমাদের মধ্যে আদর্শগত মিল রয়েছে। এছাড়া ছাত্রলীগের কোনো কর্মকাণ্ডে তার কোনো প্রকার হস্তক্ষেপ নেই”, যোগ করেন তিনি।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×