somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈশ্বর কে নিয়া এই নাস্তিক কি কয় !! হালারে হাতের সামনে পাইলে...

০১ লা মে, ২০১৮ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আস্তিক : ঈশ্বর সর্বশক্তিমান। এই বিশ্বব্রহ্মান্ড তাঁর ইচ্ছের অধীন।

নাস্তিক : ও তার মানে, আমি যা করছি ঈশ্বরের ইচ্ছেতেই করছি, তাঁর ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার ক্ষমতাই আমার নেই। সুতরাং আমার পাপ পূন্য বলে কিছু নেই।

আস্তিক : না না, ঠিক তা নয়। ঈশ্বর সর্বশক্তিমান হলেও, তিনি তোমাকে তোমার ইচ্ছা অনুযায়ী কর্ম করার অধিকার দিয়েছেন। সুতরাং তোমার কর্মের ফল তোমার ওপরেই বর্তায়।

নাস্তিক : ঈশ্বর আমার থেকে ঠিক কি চান? উনি কি চান আমি পাপের কাজ করি?

আস্তিক : অবশ্যই না। উনি চান তুমি সবসময় পূন্যের কাজ কর।

নাস্তিক : কিন্তু আমার যেহেতু ইচ্ছা অনুযায়ী কর্ম করার অধিকার আছে, সুতরাং ঈশ্বর না চাইলেও আমার পাপ কাজ করতে কোন বাধা নেই? তাই তো?

আস্তিক : না আপাততঃ নেই। কিন্তু পরকালে এর বিচারের জন্য প্রস্তুত থেকো।

নাস্তিক : সে পরকালের কথা পরে দেখা যাবেখন। আপাততঃ ইহকালে ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কাজ করার ক্ষমতা আমার রয়েছে। তাহলে ঈশ্বর সর্বশক্তিমান কি করে হলেন? যাব্বাবা!

আস্তিক : মূর্খ! তোমার কাজে বাধা দেবার ক্ষমতা ঈশ্বরের অবশ্যই আছে, কিন্তু তিনি বাধা না দিয়ে তোমাকে পরীক্ষা করছেন।

নাস্তিক : ধরুন আমার ইচ্ছে হল গুলি করে কিছু নিরীহ লোকের খুলি উড়িয়ে দিই। তো আপনি বলছেন ঈশ্বর ইচ্ছে করলেই বাধা দিতে পারেন, নিরীহ লোকগুলোকে আমার হাত থেকে বাঁচাতে পারেন, কিন্তু উনি তা করবেন না। আমাকে পরীক্ষা করার জন্য নিরীহ লোকগুলোর প্রান নেবেন। এই ঈশ্বর কে আপনি মঙ্গলময় বলেন?

আস্তিক : ঈশ্বর মঙ্গলময় কি না, সে নিয়ে কিন্তু তর্ক হচ্ছে না। হচ্ছে ঈশ্বরের সর্বশক্তিমান হওয়া আর মানুষের ইচ্ছা অনুযায়ী কর্ম করার মধ্যে বিরোধিতা নিয়ে। দয়া করে টপিক চেঞ্জ কোর না।

নাস্তিক : ওহ আচ্ছা। তাইতো! ভুল হয়ে গেছে! ... আচ্ছা ঈশ্বর তো সর্বশক্তিমান। সুতরাং তিনি সর্বজ্ঞও বটে। বিশ্বসংসারে কি ঘটেছিল, কি ঘটছে, কি ঘটবে সব তিনি জানেন।

আস্তিক : অবশ্যই।

নাস্তিক : তাহলে উনি আমাকে যে পরীক্ষার মুখে ফেলেছেন, সেই পরীক্ষার ফলাফলও তিনি জানেন। মানে বলতে চাইছি, আমাকে যে উনি ইচ্ছে অনুযায়ী কর্ম করার অধিকার দিয়েছেন, সেই অধিকারকে কাজে লাগিয়ে আমি পাপের কাজ করব, না পূন্যের কাজ করব সেটা ঈশ্বর আগে থেকেই জানেন।

আস্তিক : তা হয়তো জানেন।

নাস্তিক : হয়তো না, অবশ্যই জানেন, নাহলে আর সর্বজ্ঞ কিসের?

আস্তিক : কি বলতে চাইছো স্পষ্ট করে বল।

নাস্তিক : যে পরীক্ষার ফল ঈশ্বরের পূর্বনির্ধারিত, সে পরীক্ষায় আমার স্বাধীন ইচ্ছা-অনিচ্ছার মূল্য কি? আমি যাই করি না কেন, পরীক্ষার আউটকাম তো ঈশ্বরের পূর্বনির্ধারিত আউটকামের থেকে ভিন্ন হতে পারবে না। তার মানে আমার স্বাধীন ইচ্ছা-অনিচ্ছা বলে কিছু নেই।

আস্তিক : শালা নাস্তিক! তখন থেকে ত্যানা প্যাঁচাচ্ছিস!! তোর কল্লা ফেলব!
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৮ দুপুর ১২:৪৯
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×