somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিভিন্ন দেশের আলাদা আলাদা জাহান্নাম...এ আবার কেমন ব্যাপার!! বাংলাদেশের জাহান্নামেই বা এত ভিড় কেন??বোঝা যাচ্ছে না??তাহলে তো পড়তেই হবে!!!

১৬ ই মে, ২০১৮ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক ব্যক্তি মরার পর জাহান্নামে গিয়ে দেখলো যেকোনো দেশের জাহান্নামে যাওয়ার ছাড় আছে ।
আমেরিকার জাহান্নামে গিয়ে জাহান্নামের পাহারাদারকে জিজ্ঞেস করল-এখানে শাস্তি টাস্তি কেমন দেওয়া হয় ?
পাহারাদার বলল- সবার প্রথমে ওকে ইলেক্ট্রিক চেয়ারে বসিয়ে ১ ঘন্টা ইলেক্ট্রিক শক দেওয়া হয়। তারপর পেরেকের বিছানায় এক ঘন্টা শোয়ানো হয়। এর পর এক দৈত্য পিঠে ৫০ টা চাবুকের ঘা দেয়...এটা শুনে ঐ ব্যক্তিটি খুব ভয় পেয়ে গেলো ও ভাবল একবার রাশিয়ার জাহান্নামে গিয়ে দেখা যাক।
ওখানেও পাহারাদার একই কথা বলল।ঐ ব্যক্তি সব দেশের জাহান্নামে গেলো, আর প্রত্যেক দেশের জাহান্নামের পাহারাদারই একই শাস্তির কথা বলল।
শেষে ঐ ব্যাক্তি এক জায়গায় পৌছালো, ওখানে দরজায় লেখা ছিলো- বাংলাদেশের জাহান্নামে আপনাকে স্বাগতম।
আর দরজার বাইরে মানুষের লম্বা লাইন.....।
ঐ ব্যক্তি ভাবল এখানে নিশ্চয়ই কম শাস্তি দেওয়া হয়, তাই এত লম্বা লাইন।
বাংলাদেশের জাহান্নামের পাহারাদারকে জিজ্ঞেস করল- এখানে কেমন করে শাস্তি দেওয়া হয় ..বাংলাদেশের জাহান্নামের পাহারাদার বলল- সবার প্রথমে ওকে ইলেক্ট্রিক চেয়ারে বসিয়ে ১ ঘন্টা ইলেক্ট্রিক শক দেওয়া হয়। তারপর পেরেকের বিছানায় এক ঘন্টা শোয়ানো হয়। এর পর এক দৈত্য এসে ঐ ব্যক্তির পিঠে ৫০ টা চাবুকের ঘা দেয়।
ঐ ব্যক্তি বিস্মিত হয়ে পাহারাদারকে জিজ্ঞেস করল- এই একই রকম শাস্তি তো সব দেশের জাহান্নামেই দেওয়া হয়, তো এই জাহান্নামে এত ভিড় কেনো ?
পাহারাদার বললঃ এখানে ইলেকট্রিক চেয়ার তো আছে কিন্তু কারেন্ট নেই। পেরেকের বিছানা থেকে পেরেক চুরি হয়ে গেছে। ফাইল এত জমে গেছে যে, আজকে নাম লেখালে কবে যে ডাক আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই, ততদিন আরাম। আর যে দৈত্যটি চাবুক মারে সে একজন সরকারি কর্মচারী। আসে, খাতায় সই করে বাড়ি চলে যায়। আর এক আধ দিন যদিও বা বেশিক্ষন ডিউটি দেয় তো ঐ দিন দু-একটা চাবুক মারে, আর রেজিস্টারে ৫০ টা চাবুকের ঘা লিখে বেরিয়ে যায়।

আর ঘোরাঘোরি করে লাভ নেই, লাইনে দাঁড়িয়ে পড়........!!
...সংগৃহীত
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৮ রাত ১১:০১
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

×