somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৫ মিনিটে মাত্র ৫টি অনু গল্প যা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দেবেই!! এই সুযোগে জীবন কে আরেকটু চাঙ্গা করে নিন।।

২১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গল্প -১

বাবা বাথরুমে , মা রান্না ঘরে আর ছেলে
টিভি দেখছিল। এমন সময় দরজায় ঘণ্টা
বাজল। ছেলে দৌড়ে গিয়ে দরজা খুলে
দেখল, পাশের বাড়ির দাসবাবু দাঁড়িয়ে।
ছেলে কিছু বলার আগেই দাসবাবু
বললেন, ‘আমি তোমাকে ৫০০ টাকা
দেব, যদি তুমি ১০ বার কান ধরে ওঠবস
কর।'
বুদ্ধিমান ছেলে অল্প কিছুক্ষণ চিন্তা
করেই কান ধরে ওঠবস শুরু করল,
প্রতিবার ওঠবসে ৫০ টাকা বলে কথা।
শেষ হতেই দাসবাবু ৫০০ টাকার নোট
ছেলের হাতে ধরিয়ে দিয়ে চলে
গেলেন।
বাবা বাথরুম থেকে বের হয়ে
জিজ্ঞেস করলেন, ‘কে ছিল দরজায়?’
‘পাশের বাড়ির দাসবাবু ’, উত্তর দিল
ছেলে।
‘ও’, বললেন বাবা, ‘আমার ৫০০ টাকা কি
দিয়ে গেছেন?’
.
# শিক্ষণীয়বিষয়
আপনার ধারদেনার তথ্য
শেয়ারহোল্ডারদের থেকে গোপন
করবেন না। এতে অনেক অনাকাঙ্ক্ষিত
ঘটনা থেকে রক্ষা পাবেন।
.
গল্প -২

সেলসম্যান, অফিস ক্লার্ক ও ম্যানেজার
দুপুরে খেতে যাচ্ছিলেন। পথে তাঁরা
একটি পুরোনো প্রদীপ পেলেন।
তাঁরা ওটাতে ঘষা দিতেই দৈত্য বের হয়ে
এল।
দৈত্য বলল, ‘আমি তোমাদের একটি করে
ইচ্ছা পূরণ করব।’
‘আমি আগে! আমি আগে!’ বললেন
অফিস ক্লার্ক, ‘আমি বাহামা সমুদ্রপারে
যেতে চাই, যেখানে অন্য কোনো
ভাবনা থাকবে না, কাজ থাকবে না।’
‘ফুঃ...!!’ তিনি চলে গেলেন।
‘এরপর আমি! এরপর আমি!’ বললেন
সেলসম্যান, ‘আমি মায়ামি বিচে যেতে
চাই, যেখানে শুধু আরাম করব।’
‘ফুঃ...!!’ তিনিও চলে গেলেন।
‘এখন তোমার পালা’, দৈত্য ম্যানেজারকে
বলল।
ম্যানেজার বললেন, ‘আমি ওই দুজনকে
আমার অফিসে দেখতে চাই।’
.
#শিক্ষণীয়বিষয়
সব সময় বসকে আগে কথা বলতে
দেবেন। তা না হলে নিজের কথার
কোন মূল্য থাকবে না।
.
গল্প -৩

একটি ইগল গাছের ডালে বসে আরাম
করছিল।
এমন সময় একটি ছোট খরগোশ
ইগলটিকে দেখে জিজ্ঞেস করল,
‘আমিও কি তোমার মতো কিছু না করে
এভাবে বসে আরাম করতে পারি?’
ইগল উত্তর দিল, ‘অবশ্যই, কেন পারবে
না।’
তারপর খরগোশটি মাটিতে এক জায়গায়
বসে আরাম করতে থাকল। হঠাৎ একটি
শিয়াল এসে হাজির, আর লাফ দিয়ে
খরগোশকে ধরে খেয়ে ফেলল।
.
#শিক্ষণীয়বিষয়
যদি কোনো কাজ না করে বসে বসে
আরাম করতে চান, তাহলে আপনাকে
অনেক ওপরে থাকতে হবে।
.
গল্প -৪

একটি মুরগি ও একটি ষাঁড় গল্প করছিল।
‘আমার খুব শখ ওই গাছের আগায় উঠব,
কিন্তু আমার এত শক্তি নেই’, মুরগিটি
আফসোস করল।
উত্তরে ষাঁড়টি বলল, ‘আচ্ছা, তুমি আমার
গোবর খেয়ে দেখতে পার, এতে
অনেক পুষ্টি আছে।’
কথামতো মুরগি পেট পুরে গোবর
খেয়ে নিল এবং তারপরই দেখল সে
বেশ শক্তি পাচ্ছে। চেষ্টা করে সে
গাছের নিচের শাখায় উঠে পড়ল।
দ্বিতীয় দিন আবার খেল, সে তখন এর
ওপরের শাখায় উঠে গেল।
অবশেষে চার দিন পর মুরগিটি গাছের
আগায় উঠতে সক্ষম হলো।
কিন্তু খামারের মালিক যখন দেখলেন
মুরগি গাছের আগায়, সঙ্গে সঙ্গে তিনি
গুলি করে তাকে গাছ থেকে নামালেন।
.
#শিক্ষণীয়বিষয়
ফাঁকা বুলি (বুল শিট) হয়তো আপনাকে
অনেক ওপরে নিয়ে যেতে পারে,
কিন্তু আপনি বেশিক্ষণ ওখানে টিকে
থাকতে পারবেন না।
.
গল্প -৫

একটি পাখি শীতের জন্য দক্ষিণ দিকে
যাচ্ছিল। কিন্তু এত ঠান্ডা ছিল যে পাখিটি
শীতে জমে যাচ্ছিল এবং সে একটি বড়
মাঠে এসে পড়ল।
যখন সে মাঠে পড়ে ছিল, একটি গরু তার
অবস্থা দেখে তাকে গোবর দিয়ে
ঢেকে দিল। কিছুক্ষণ পর পাখিটি বেশ
উষ্ণ অনুভব করল। যখন গোবরের
গরমে সে খুব ঝরঝরে হয়ে উঠল,
আনন্দে গান গেয়ে উঠল।
এমন সময় একটি বিড়াল পাশ দিয়ে যাচ্ছিল,
পাখির গান শুনে খুঁজতে লাগল কোথা
থেকে শব্দ আসছে !! একটু পরই সে
গোবরের কাছে আসে এবং সঙ্গে
সঙ্গে গোবর খুঁড়ে পাখিটিকে বের
করে তার আহার সারে।
.
#শিক্ষণীয়বিষয়
১. যারা আপনার ওপর কাদা ছোড়ে, তারা
সবাই-ই আপনার শত্রু নয়।
২. যারা আপনাকে সমস্যা থেকে বের
করে আনে, তারা সবাই-ই আপনার বন্ধু
নয়।
৩. এবং যখন আপনি গভীর সমস্যায়
নিমজ্জিত, তখন মুখ বেশি না খোলাই
ভালো ।
. সংগৃহীত ।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৩
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×