somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প : নবজন্ম

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতকাল পর্যন্ত সমীরের জীবনটা ছিল অন্যরকম। চূড়ান্ত ব্যস্ত মানুষ সমীর। পড়াশুনা কমপ্লিট করেই নিজের ব্যবসা শুরু করল। কপাল ভাল। বিজনেস ক্লিক করে গেল। সবার কপালে নাকি ব্যবসা সুট করে না। সমীরের হয়েছে। একটু বেশিই হয়েছে। বছরদুয়েক যাওয়ার পর থেকেই টাকা আসতে শুরু করল। জলের মত। না, সবসময় জলের মত না। মাঝে মাঝে হড়কা বানের মত টাকা আসছে। সমীর ঢুকে পড়ল ছুটোছুটির জীবনে। যত দিন যেতে লাগল। পাল্লা দিয়ে বাড়তে লাগল ছুটোছুটি। সকাল-সকাল বেরোতে হয়। বাড়ি ফিরতে রাত হয়ে যায়। বেশ রাত। বয়স্ক মা বাবা থেকে শুরু করে ছয় বছরের তুতুন, কারও সঙ্গে দেখা হয় না। দেখা হবে কি করে ? সমীর তো শুধু ঘুমোনোর সময় বাড়িতে থাকে। তুতুনের মুখ থেকে কতদিন বাবা ডাক শোনেনি। আর সোনালী ? এই দশ বছরে সোনালী বোধহয় অভিমানে বহুদূর চলে গেছে। অথচ সমীর সোনালী দুজন দুজনকে ভালবেসেই বিয়ে করেছে। শুধুমাত্র যত্নের অভাবে আজ সম্পর্কের এই অবস্থা। বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গেও বহুদিন যোগাযোগ বিচ্ছিন্ন। বিয়ে কিংবা জন্মদিনের নিমন্ত্রণে বাধ্য হয়েই মাঝে মধ্যে সমীরকে যেতে হয়। কিন্তু আন্তরিক যোগাযোগ ? না, নেই। সমীরের জীবনে আছে শুধুই সামনের দিকে ছোটা। বেশ কিছুদিন ধরে শরীরটা গড়বড় করছে। কিন্তু সমীর ব্যস্ততার কারণে ডাক্তারের কাছে পর্যন্ত যেতে পারেনি। অবশ্য এসবই গতকাল পর্যন্ত। আজ সে অন্য সমীর। সম্পূর্ণ নতুন। সমীরের মনে হচ্ছে। হাতের রিপোর্টটা ভয়ংকর কোন কিছু না। এটা যেন তাঁর বার্থ সার্টিফিকেট। এযেন সমীরের নতুন জন্ম। যে জন্মের আয়ু বছরদুয়েক। তাও টেনেটুনে। এতোদিন সমীর যে জীবন যাপন করেছিল। আজ থেকে পুরো উল্টোপথে হাঁটতে শুরু করল। সবার সঙ্গে যোগাযোগ করতে হবে। এক্ষুণি। এখন থেকেই। সময় সীমিত। ডাক্তারবাবুর কথা এখনও কানে বাজছে।

প্ৰথমে সমীরের কাছে রিপোর্ট দিতে চায়নি। পেশেন্টের সঙ্গে আর কেউ এসেছে কিনা খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কেউ নেই। সমীর নিজেও ডাক্তারবাবুকে অনুরোধ করেছে। যতই খারাপ হোক না কেন। রিপোর্ট তাকেই নিতে হবে। কারণ সমীরকে জানতে হবে সবকিছু। শেষ পর্যন্ত বাধ্য হয়েই সমীরের হাতে রিপোর্ট দিয়েছে।

রিপোর্ট দেওয়ার সময় ডাক্তারবাবু সমীরের কাঁধে হাত রেখে বলল--"ক্যান্সার। লাস্ট স্টেজ। সমীরবাবু, আমরা সবাই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আপনার সময়টা আপনি জানেন। আর আমরা জানিনা। এটুকুই মাত্র পার্থক্য। এই সামান্য পার্থক্য আমাদের বেঁচে থাকাকে বদলে দেয়। যেমন আগামীকাল থেকে আপনি অন্য মানুষ হয়ে যাবেন। বদলে যাবে আপনার বেঁচে থাকা। বদল আসবে আপনার জীবনে।"
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৩
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×