somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রসগল্প : আর্দালী ও বরুনাস্ত্র

১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দুপুরবেলায় ডি এল ও সাহেব কানাইকে ডেকে বললেন,"টিফিন নিয়ে এসো। দই-বড়া আর গোটা কয়েক কাঁচাগোল্লা। ভাল দোকান থেকে আনবে।"
ক্যাশিয়ারবাবুর কাছ থেকে টাকা নিয়ে কানাই তার সাইকেলে করে গেল দই-বড়া আর কাঁচাগোল্লা আনতে।
কানাই ডি এল ও সাহেবের অর্ডারলি। দিন সাতেক হল নতুন ডি এল ও সাহেব এসেছেন। ভয়ানক বদমেজাজি অফিসার। সবে প্রমোশন পেয়ে ডি এল ও হয়েছেন। আর হয়েই ধরাকে সরা জ্ঞান করছেন। মনে হচ্ছে সমস্ত স্টাফকে কড়মড় করে চিবিয়ে টুপ্ করে খেয়ে নেবেন। ধমকে-চমকে তর্জন-গর্জন করে অফিসের সবাইকে তটস্থ করে রেখেছেন। সবার প্রাণ ওষ্ঠাগত।
কানাইয়েরও অবস্থা খারাপ। একটু স্থির হয়ে বসতে পারছে না। ঘন ঘন বেল। আর কথায় কথায় কড়া বকুনি।
কুড়ি বছর চাকরি হয়ে গেল এমন খচরা অফিসার আগে কখনও দেখেনি। দিনে সাতেরো বার করে সাসপেন্ড আর ছত্রিশ বার করে ট্রান্সফার করে দিচ্ছে।
দই-বড়া আর কাঁচাগোল্লা দু প্লেটে সাজিয়ে,জল দিয়ে চেম্বারের বাইরে গেছে, অমনি আবার বেল।
ঢুকতেই অফিসার চিৎকার করে উঠলেন, "এতে চুল এল কেমন করে?"
খেয়েছে! দই-বড়ায় চুল! কিন্তু ভাল নামকরা দোকান থেকে এনেছে সে! তারপর কত যত্ন করে প্লেট ভাল করে ধুয়ে দিয়েছে। তারপরেও চুল কোথা থেকে এল!
বলল,"আমি জানি না স্যার।"
"কী? আমি জানি না? স্কাউনড্রেল?" বলতে বলতে চেয়ার ছেড়ে উঠে পড়লেন সাহেব।
এরপর যা ঘটল তা দেখে অফিসার নিজের চোখকেও বিশ্বাস করতে পারলেন না! কানাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসি করছে! দামি কার্পেট ভেসে যাচ্ছে!
একজন প্রাপ্তবয়স্ক এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসি করে দিতে পারে তা ডি এল ও সাহেবের স্বপ্নের অতীত। চেঁচিয়ে উঠলেন,"অ্যাই অ্যাই কী হচ্ছে। দাঁড়াও দাঁড়াও। বন্ধ করো, বন্ধ করো।"
কানাই কাঁপতে কাঁপতে বলল, "ভয়ে হয়ে গেল স্যার। বন্ধ করতে পারছি না।"
ডি এল ও সাহেবের চিৎকারে সমস্ত স্টাফ চেম্বারে দৌড়ে এল।
ঘটনার আকস্মিকতায় ডি এল ও হতবাক হয়ে গেছেন।
কানাইকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।
ইউনিয়নের নেতারা ডি এল ওকে বলল,"ইউরিনের ওপর দিয়ে গেছে, কিন্তু যদি ধরুন ওর ভয়ের চোটে হার্ট অ্যাটাক-ট্যাটাক হয়ে যেত?"
ডি এল ও সাহেব বাংলোতে চলে গেলেন। ওই কার্পেট তুলে নতুন কার্পেট পাততে হবে। সময় লাগবে। কোনও জরুরি ফাইল থাকলে বাংলোতেই পাঠিয়ে দিতে বললেন।
তার পরদিন থেকে তিনি অন্য মানুষ হয়ে গেলেন। ধমক-ধামক কমে গেল।
কানাই পরদিন ডি এল ওর চেম্বারের বাইরে টুলে বসে বিড়িতে টান দিতে দিতে ডি এল ওর বডিগার্ডকে চোখ মেরে বলল, "শালা নিজেকে শের ভাবছিল! কত্ত বাঘা বাঘা অফিসার পার করে দিলাম, এ নাদান এসেছে আমাকে চমকাতে! ছেড়ে দিলাম বরুণাস্ত্র ফুস্ করে... ব্যাস্ অগ্নি নিবে একদম কাদা হয়ে গেল.."
.
...(বরুন=হিন্দুদের ঝড় জল বৃষ্টির দেবতা।)
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×