somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্যরচনা : বউ, ফেসবুক, কবিতা এবং

১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুকের মেসেঞ্জার বড় ভয়ংকর জিনিস।
অঘোরে ঘুমাচ্ছি। মাঝরাতে হঠাৎ বেজে উঠল টুংটুং করে। ভয়েস কল। ফোন ধরলাম। সুদূর আসাম থেকে এক ফেসবুক বন্ধু বলল, "দাদা একটা কবিতা পাঠিয়েছি, পড়ে বলুন না কেমন হয়েছে?"
আমি বললাম, "এখন নয় পরে বলব।"
বলে ফোন কেটে দিলাম।
অমনি পাশ থেকে আমার স্ত্রী বলল, "এখন নয় পরে কী বলবে?"
সেরেছে! এমনিতে আমার বউয়ের ঘুম কুম্ভকর্ণের মতো। কিন্তু এখন কী করে ঘুম ভেঙে গেল তা বাবা রাম্রহিমই জানে!
বললাম, "কিছু না ওই কবিতা.."
বউ আমার কথা কেড়ে নিয়ে বলল, "ও তাহলে এখন কবিতার সঙ্গে মাঝরাতে ফোনাফুনি হচ্ছে!"
আমি বললাম, "আরে তুমি যা ভাবছ তা নয়। কবিতা মানে কবিতা.."
বউ আমাকে থামিয়ে দিয়ে বলল, "আমি সব বুঝি। আমাকে টিউবলাইট ভেব না, বুঝেছ?"
.
সকাল বেলায় বউ মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেল। আমি বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু শুনলে তো!
মনটা যে একটু খুশি হল না তা বলতে পারি না। আহা কটা দিন স্বাধীন দেশের নাগরিক হয়ে চুটিয়ে স্বাধীনতা উপভোগ করা যাবে।
.
দিন পাঁচেক হোটেলে খাওয়ার পরেই আমার পেট ছাড়ল।
আন্ত্রিক -টান্ত্রিক হয়ে গেল। লুজ মোশান। ডাক্তার বাড়িতে এসে দেখে বললেন, "আর কেউ বাড়িতে নেই? তাহলে তো মুস্কিল। কদিন লাগবে ঠিক হতে। আপনার ওয়াইফকে ডেকে নিন।"
আমি বললাম, "না ডাক্তারবাবু সে এখন আসতে পারবে না।"
ডাক্তারবাবু বললেন, "ঠিক আছে আমি তাহলে একজন নার্স ঠিক করে দিচ্ছি আপনার দেখভাল করার জন্য। নইলে একা খুব অসুবিধা হবে।"
.
পরদিন সকাল বেলায় হুড়মুড়িয়ে আমার গৃহিণীর প্রবেশ এবং ঘরে পা রেখেই প্রশ্ন, "কী এমন অসুখ হয়েছে তোমার যে সেবার জন্য নার্স রাখতে হল ? এসব আমি বুঝি না ভেবেছ?"
আমি গম্ভীর হয়ে বললাম, "খুব সিরিয়াস অসুখ। গ্যাসট্রোএন্ট্রাইটিস আরও কী কী সব।"
বউ বলল, "ঘোড়ার ডিম হয়েছে। ওই হোটেলে উল্টোপাল্টা খেয়ে বদহজম হয়ে এমন হয়েছে। আবার কী পুলক নার্স রাখা হয়েছে! ফুর্তি উথলে উঠছে একেবারে! তা সেই নার্স কোথায় এক্ষুনি ঝেঁটিয়ে বিদেয় করব।"
ঠিক সেই সময় নার্সের প্রবেশ। সদর দরজা বউ উত্তেজনায় বন্ধ করতে ভুলে গেছিল বোধহয়। তাই বিনা বাধায় একদম শোবার ঘরে।
আমি বউয়ের দিকে তাকিয়ে বললাম, "এই তো নার্স এসে গেছেন।"
নার্সকে দেখে বউয়ের চোখ পেল্লাই রাজভোগের মতো হয়ে গেল।
.
নার্স রাখা হচ্ছে, এত বড় একটা খবর শুনে পাশের বাড়ির বউদির পেট ফুলে ঢোল হয়ে গিয়েছিল। থাকতে না পেরে বউকে রাতেই ফোন করে খবরটা দিয়েছিলেন। কিন্তু এক পুরুষ নার্স নিয়োগ হবে তা ছিল তাঁর কল্পনাতীত। (এসব পরে জানতে পারি আমি।)
.
পুরুষ্ট গোঁফযুক্ত সেই আধবুড়ো নার্সকে দেখে বউ কিছুক্ষণ 'থ' মেরে রইল....
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১:২৮
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

রাস্তায় পড়ে থাকা একপাটি জুতো

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ১২:৫২



রাস্তায় চলার পথে এমন দৃশ্য আমার মাঝেমধ্যেই চোখে পড়ে। আজও বাসায় ফেরার সময় ঠিক এমনই একটা দৃশ্য দেখে থমকে দাঁড়ালাম—রাস্তার একপাশে নিথর হয়ে পড়ে আছে একটি শিশুর একপাটি জুতো... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×