somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প : অ্যাসিড

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রায়া আজ কলেজ যায়নি। কোনো কারণ নেই। এমনিই। এক একদিন এমন হয়! কিছুই করতে ইচ্ছে করে না। মনে হয় শুধু ল্যাদ খাই। আজ সেইরকম একটা দিন।
আজ শমীকের কথা খুব মনে পড়ছে। কেমন পালটে গেল শমীক। কী সব থার্ডক্লাস বন্ধু হয়েছে এখন। পড়া ছেড়ে দিল। সারাদিন কটা বদ ছেলের সঙ্গে ঠেক মারছে। একসময় কী ভালো ছেলেই ছিল। শমীকের বাবা হুট্ করে মারা গেলেন। তারপরেই শমীক কেমন দ্রুত বদলে গেল। ওর মা, ওর বাবার চাকরিটা পেল। একা ঘরে থাকত। যত বাজে ছেলেদের সেইসময় ঘরে ডেকে নিয়ে মস্তি করত।
রায়া অনেক বারণ করেছে। শোনেনি শমীক। কলেজ যাওয়াও বন্ধ করে দিলো। মদের নেশা ধরল। যথারীতি তাদের বাল্যকালের সম্পর্কেও এর প্রভাব পড়ল। রায়া শমীকের থেকে দূরে সরে যেতে থাকল। শমীক ভাবত রায়া তারই থাকবে। রায়া থাকতেও চেয়েছিল। অনেক বুঝিয়েছিল প্রথম প্রথম। তারপর যখন বুঝল এ ছেলে বোঝার নয়, তখন রায়া নিজেকে সরিয়ে নিল।
.
শমীক খারাপ ছেলে। সারাদিন মদ খায়। কিন্তু রায়াকে সে প্রচন্ড ভালোবাসে। রায়া তার না হয়ে অন্য কারুর হবে, এটা সে ভাবতেই পারে না।
রায়া সেটাই করছে। তার চোখের সামনে অন্য ছেলেদের সঙ্গে ঢলাঢলি করছে। প্রায় দিনই সে একটা ছেলের বাইকের পিছনে বসে বাড়ি ফেরে। মাথায় আগুন জ্বলে যায় শমীকের। রায়া তার.. শুধুমাত্র তার। রায়া বেইমানি করছে তার সঙ্গে। রায়াকে শাস্তি দিতে হবে। খতরনাক শাস্তি।
.
কলেজ থেকে ফিরছে রায়া অনয়ের বাইকের পেছনে বসে। সে আসতে চায় না। কিন্তু অনয় এমন বাচ্চা ছেলের মতো জোর করে যে নাও বলতে পারে না। দেখল গলির মুখে শমীক দাঁড়িয়ে আছে। কী খারাপ হয়ে গেছে শরীর। বড় মায়া হলো তার। আহারে এই ছেলেটা একসময় তাকে কী ভালোবাসত।
.
একটা কাঁচের শিশি হাতে নিয়ে গলির মুখে দাঁড়িয়ে আছে শমীক।
তার কপাল ভালো, আজ গলি শুনশান। আজ সেই দিন। হিসাব চুকতা করার দিন। রায়া আর ওই ছেলেটাকে সবক শিখাবে সে।
হাত তুলে বাইকটা দাঁড় করাল। ছেলেটা বলল, "কী হলো?"
হাতের শিশিটা দেখিয়ে শমীক বলল, "এটা কী জানো? অ্যাসিড। তোমাদের মুখে ঢালব আজ। শালা পিরিত করা আজই বের করে দিচ্ছি।"
অনয় রায়াকে ধাক্কা মেরে ঠেলে দিয়ে বাইক ঘুরিয়ে হাওয়া হয়ে গেল। সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটল। রায়া হুমড়ি খেয়ে পড়ে আবার সোজা হয়ে দাঁড়াল। ভয়ে -আতঙ্কে রায়া থরথর করে কাঁপছে। চিৎকার করলেই এক্ষুনি যদি মুখে ঢেলে দেয!! হায় ভগবান! এ কেমন বিপদে পড়ল সে। দরদর করে ঘামছে রায়া।
.
হঠাৎ রায়াকে হতবাক করে দিয়ে শিশির তরলটা গলায় ঢেলে নিলো শমীক। ভয়ে চোখ বন্ধ করল রায়া।
হাসির শব্দ শুনে চোখ খুলল। বিস্ফারিত চোখে দেখল শমীক হাসছে।
শমীক বলল, "এটা অ্যাসিড নয় লিমকা... খাবে?"
কী করবে.. কী করবে না বুঝতে পেরে শমীকের বুকে দুমদুম করে ঘুসি মারল, মারতেই থাকল রায়া... কতদিন কতদিন পর...
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×