somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্যরচনা : ইয়ে

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক প্রৌঢ় ভদ্রলোক সহজাত হাসি দিয়ে বললেন - আজ্ঞে আমার ইয়েতে একটু সমস্যা আছে!!
বাঙ্গালী এখনো এঁটো আর যৌনতা নিয়ে পুরোপুরি সাবলীল হয় নি। তবু বিশদে জানতে জিজ্ঞেস করলাম - ইয়ে মানে ?
উনি পাল্টা প্রশ্ন করলেন - কিছু বললেন ?
আমি একটু স্বর উঁচিয়ে বললাম - ইয়ে মানে ?
উনি বললেন - আজ্ঞে কানে কম শুনি। কানে একটু ইয়ে আছে আরকি।

ঢোক গিলে নিলাম। ওনার ইয়ে মানে কান।
সেইদিন প্রথম ইয়ে শব্দটার গুরুত্ব বুঝলাম। কী মারকাটারি শব্দ মাইরি। অণুর চেয়েও ছোট, মহাকাশের চেয়েও তিন বিঘা দেঢ় ছটাক বড়। যা বলা উচিৎ নয়, বলতে পারছেন না, বলতে চাইছেন না...... সব, সঅব বোঝাবে ওই একটা শব্দ। ইয়ে

সুন্দরী রমণীকে যদি বলা হয়, আপনার ইয়েটা খুব সুন্দর, একটা মারও মাটিতে পড়বে না, হলফ করে বলা যায়।

শুনেছিলাম ইংরাজিতে সেট (set) শব্দটি নাকি সবচেয়ে বেশী অর্থ বহন করে। বাংলায় অবিশ্যি মাল বলে একটি শব্দ আছে যেটা অনেক মানে বোঝায়।

কিন্তু মাল তো ত্রিমাত্রিক শব্দ। আপনি মাল ছুঁতে, চাটতে, ভোগ করতে পারেন। কিন্তু ইয়ে...... অমাত্রিক।
'মাল' নিয়ে লিখতে বলুন কাউকে। আম্বানী নোটবন্দী, নোটফন্দি নিয়ে লিখবে, অভিষেক বচ্চন বউ নিয়ে লিখবে, আমি নিজেকে নিয়েই লিখবো কিন্তু মাতাল মদন কিচ্ছুটি নিয়ে লিখবেন না; কারণ লিখতে গেলে ওর হাত কাঁপে।
অথচ কাউকে ইয়ে নিয়ে লিখতে বলুন। পারবে না। বাজি ধরে বলছি পারবে না। পারলে আমার ইয়ে আপনাকে দিয়ে দেব। এখনো বাঙ্গালীদের এই বিষয়ে ঠিকঠাক ইয়ে তৈরি হয় নি।
এক পিতৃস্থানীয় পরিচিত ভদ্রলোক জিজ্ঞেস করলেন - কীইইই........ বৌ ইয়ে করে ?
ব্যাস, হয়ে গেলো। ভাবসম্প্রসারন করলে তো জয় গোঁসাইয়ের এক পৃথিবী লেখা হয়ে যাবে। ইয়ে করে মানে ? হামি খায়, প্যাঁদায়, জুলুমবাজি করে, পাড়া ঘোরে, বারবার ছুঁচিবাইয়ের মতো বাসন মাজে, অন্য কাউকে ঝাড়ি মারে ??
কত্তা সকালবেলা আপিস যাবার আগে বললেন - আমার ইয়ে কই ? গিন্নি ড্রয়ার থেকে চশমা বার করে দিলেন। সেই কত্তাই পরদিন বললেন - ইয়ে কই ? গিন্নি নিজের ব্যাগ থেকে ওনার এটিএম কার্ড বার করে দিলেন। আবার আরেকদিন বললেন - ইয়ে কই ? গিন্নি টিফিন বাক্স গুছিয়ে এনে দিলেন। ভাবুন একবার..... ওই এক ইয়ের কত্তোগুলো ইয়ে !!
কেউ ইয়ে দিন বলে বখশিশ চাইছে, কেউ ইয়ে বলে চাঁদা লুটছে।
ইয়ে আসলে এক অব্যয়। যে কোন স্থিতিতে সে অবিনশ্বর। নট নড়ন চড়ন। মূলতঃ ভাববাচ্য। অর্থাৎ ভাব বুঝলে ইয়ের মানে উদ্ধার হবে।

গোটা লেখাটা গিন্নিকে শোনালাম। তিনি বললেন - চলে, কিন্তু ইয়েটা যেন কেমন কেমন।
ভাব উদ্ধার করতে পারিনি। আমি একটা আস্ত ইয়ে.....
তবে এই ইয়েটাই শেষ নয়; আরো একটা ইয়ে করার ইচ্ছে আছে। আপাতত এখানেই ইয়ে দিলাম।

খারাপ শোনালো? আরে... সবাইতো আর আমার মতো ইয়ে নয়!

সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:১৭
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×