somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য : আমার বৌএর জন্মদিন

১৬ ই জুন, ২০২০ রাত ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালে ঘুম থেকে উঠে চা-বিস্কুট খেলাম অন্য দিনের মতোই। আজ অফিস ছুটি। না আমার বৌএর জন্মদিন উপলক্ষ্যে সরকার ছুটি ঘোষণা করেনি।আমার এক সহকর্মীর করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। আজ পুরো অফিস স্যানিটাইজ করা হবে । তাই আমার ছুটি।
তো জন্মদিনে বৌএর জন্য কী স্পেশাল করা যায় ভাবতে ভাবতে ঠিক করলাম চুল কাটতে যাব সেলুনে। কারণ এই মুহূর্তে চুল কাটাটা সবচেয়ে স্পেশাল ব্যাপার। কতদিন আগে কেটেছি!
.
যে সেলুনে চুল কাটি তার নাম "শাইনিং জেন্টস পার্লার।" যে কাটে তার নাম পাপাই। পাপাই প্রথমে ডেটল জল স্প্রে করল আমার সারা গায়ে। জামা ভিজে টিজে সে এক বিতিকিচ্ছিরি ব্যাপার। তারপর হাতে স্যানিটাইজার দিয়ে বলল, "ভাল করে হাতে ঘষুন। তারপর মুখে লাগান তারপর চুলে।"
আমি অবাক হয়ে বললাম, "হ্যান্ড স্যানিটাইজার মুখে চুলে?"
পাপাই অভয় দিল, "কিচ্ছু হবে না। আমি সবাইকেই দিয়ে তারপর কাটছি।"
আমার মুখ জ্বলতে শুরু করল। তখন পাপাইও হাতে স্যানিটাইজার লাগাচ্ছে।
আমাকে পাপাই জিগ্যেস করল, "জ্বলছে? তার মানে করোনাগুলো মরছে।"
আমি নিশ্চিন্ত হয়ে বসলাম। কারণ করোনা বা কোভিড মরার এমন নিশ্চিত প্রমাণ কেউ পেয়েছে বলে মনে হয় না।
যাক, সব করোনা মরে যাওয়ার পর মানে জ্বলুনি কমার পর ও চুল কাটা শুরু করল। আমি বললাম, "একটু দেখে কাটিস। গতবার এমন খাপচে দিয়েছিলি যে কদিন বাড়ি থেকে বেরোতে পারিনি।"
পাপাই বলল, "আমাদের কষ্টটা কেউ বোঝে না। এইসব বেখাপ্পা মুখে চুল সেট করা যে কী ঝামেলার! নিন নিন সোজা হয়ে বসুন। দেখছি কী করা যায়!"
.
চুল কেটে বেরোতেই দেখি একটা খাসি মাংসের দোকানে বেজায় ভিড়। মাইকে অ্যানাউন্স করছে, "শুধুমাত্র আজকের জন্য সাতশো টাকার খাসি মাংস পাঁচশো টাকা কেজি।"
বৌএর জন্মদিনের জন্য স্পেশাল ডিসকাউন্ট নাকি!
একজনকে জিগ্যেস করতে সে আমাকে গলা নামিয়ে বলল, "ছাগলগুলোর করোনা হয়েছে তাই সস্তায় ছেড়ে দিচ্ছে, বুঝলেন?"
আমি অবাক হয়ে বললাম, "পশুদের করোনা হয় না শুনেছি?"
লোকটা মুখ বেঁকিয়ে বলল, "ধুর মশাই, এই তো এক্ষুনি দেখলাম একটা ছাগল দুবার হাঁচল অমনি তাকে ভেতরে নিয়ে চলে গেল।"
আমি দেখলাম বাইরে কিছু ছাগল বাঁধা আছে। তারা মাঝে মাঝেই হাঁচছে।
.
সে যা হয় হোক, আজ খাসি খেতেই হবে। আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম।
আমি লক্ষ করলাম, প্রত্যকের মাস্ক গলায় ঝুলছে। আমি একজনকে জিগ্যেস করলাম, "আচ্ছা দাদা করোনা কি এখন গলা দিয়ে ঢুকছে? সবারই দেখছি মাস্ক গলায় ঝুলছে।"
ওই লোকটা ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, "তো কী পোঁদ দিয়ে নিশ্বাস নেব? শালা নাকে-মুখে বেঁধে দম আটকে আসছে!"
নাহ্ এইসব লোককে ভাল মনে কিছু জিগ্যেস করতে যাওয়া উচিত নয়।
.
বৌএর জন্মদিন যে সাধারণ ব্যাপার নয় সেটা সকালেই বুঝে যাই। কারণ প্রথম শুভেচ্ছা বার্তা আসে ভোডাফোন থেকে। আমার এই মুহূর্তে সব চেয়ে রাগ যার ওপর তার থেকেই প্রথম শুভেচ্ছা! ভোডাফোনের যা জঘন্য সার্ভিস তাতে তারা ঠিক দিনে যে ঠিক মানুষের কাছে শুভেচ্ছা বার্তা পাঠাতে পারে এটা দেখেই রীতিমতো আশ্চর্য হলাম।
এরপর শুভেচ্ছা বার্তা আসে ফ্লিপকার্ট, সস্তাসুন্দর এবং চন্দ্রাণী পার্লস থেকে।
তারপর অবশ্য কিছু আত্মীয়ও শুভেচ্ছা জানান। এ বছর বৌএর জন্মদিন এভাবেই সাদামাটা কাটালাম। পরের বছর ইচ্ছা আছে...আচ্ছা একদিনের জন্য তাজমহল বুক করলে কত টাকা নেয়? সেসব না হয় পরের বছরই জেনে নেব। আপাতত যাই একটু ভাতঘুম দিই...
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০২০ রাত ৩:১৪
১৭টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×